কারাগারেই শেষ হলো সিআইএ’র কুখ্যাত দ্বৈত এজেন্টের জীবন

প্রাইম বার্তা অনলাইন
০৭ জানুয়ারি ২০২৬ ৯:৫১ পিএম
কারাগারেই শেষ হলো সিআইএ’র কুখ্যাত দ্বৈত এজেন্টের জীবন

যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা বা সিআইএ-এর ইতিহাসে সবচেয়ে ধ্বংসাত্মক দ্বৈত এজেন্ট হিসেবে পরিচিত অলড্রিখ এইমস আর নেই। সোমবার (২৯ জানুয়ারি) মেরিল্যান্ডের ফেডারেল কারেকশনাল ইনস্টিটিউশনে ৮৪ বছর বয়সে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন এই সাবেক গোয়েন্দা কর্মকর্তা। আমৃত্যু কারাদণ্ডপ্রাপ্ত এইমস তার শাস্তির মেয়াদের মধ্যেই মারা গেছেন।

১৯৬২ সালে সিআইএ-তে যোগদান করলেও ১৯৮৫ সাল থেকে দীর্ঘ নয় বছর ধরে তিনি সোভিয়েত ইউনিয়নের হয়ে গোপন তথ্য ফাঁস করেন। কেজিবির কাছে তার সাংকেতিক নাম ছিল ‘কোলোকল’। তার সরবরাহ করা তথ্যের ভিত্তিতে পশ্চিমা গোয়েন্দাদের পরিচয় প্রকাশ পায়, যার ফলে অন্তত ১০ জন সিআইএ কর্মকর্তাকে মৃত্যুদণ্ড দেওয়া হয়। এছাড়া তার কারণে প্রায় একশোটি গোপন অভিযান ভণ্ডুল হয়ে যায়।

ঋণের দায় মেটাতেই বিশ্বাসঘাতকতার পথ বেছে নেন বলে আদালতে স্বীকার করেছিলেন এইমস। তিনি জানান, ১৯৮৫ সালের এপ্রিলে প্রথম তথ্য বিক্রির বিনিময়ে তিনি ৫০ হাজার ডলার পান। সব মিলিয়ে সোভিয়েতদের কাছ থেকে প্রায় ২৫ লাখ ডলার আয় করেন তিনি। এই অর্থে বিলাসবহুল জীবনযাপন, জাগুয়ার গাড়ি কেনা এবং ৫ লাখ ৫০ হাজার ডলারের বাড়ি কেনেন তিনি। ১৯৯৪ সালে ধরা পড়ার পর আদালত তাকে আজীবন কারাদণ্ড প্রদান করে।

শেয়ার করুন
Generating Photo Card...
Please wait...