যুদ্ধবিরতিতে ইউক্রেনে সেনা পাঠাবে ফ্রান্স ও যুক্তরাজ্য

প্রাইম বার্তা অনলাইন
০৭ জানুয়ারি ২০২৬ ৯:৩৪ পিএম
যুদ্ধবিরতিতে ইউক্রেনে সেনা পাঠাবে ফ্রান্স ও যুক্তরাজ্য

রাশিয়ার সঙ্গে যুদ্ধবিরতি হলে ইউক্রেনের নিরাপত্তা নিশ্চিত করতে ভূখণ্ডে সেনা মোতায়েনের প্রতিশ্রুতি দিয়েছে ফ্রান্স ও যুক্তরাজ্য। গত মঙ্গলবার (৬ জানুয়ারি) প্যারিসে অনুষ্ঠিত এক জরুরি শীর্ষ সম্মেলনে রাশিয়ার আগ্রাসনের বিরুদ্ধে ইউক্রেনকে সমর্থনকারী ৩৫টি দেশের জোট এই সিদ্ধান্ত নিয়েছে। এই জোট যুদ্ধবিরতি পর্যবেক্ষণের দায়িত্বও গ্রহণ করবে।

প্যারিসে আয়োজিত বৈঠকে ২৭টি দেশের রাষ্ট্র ও সরকারপ্রধানের উপস্থিতিতে ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাঁক্রো, ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি এবং ব্রিটিশ প্রধানমন্ত্রী কেয়ার স্টারমার একটি যৌথ ঘোষণাপত্রে স্বাক্ষর করেছেন। এতে যুদ্ধ-পরবর্তী সেনা মোতায়েনের রূপরেখা তৈরি করা হয়েছে। ইমানুয়েল ম্যাঁক্রো জানিয়েছেন, প্যারিস কয়েক হাজার সেনা পাঠানোর পরিকল্পনা করছে। এই আলোচনায় মার্কিন প্রতিনিধি দলও অংশ নেন, যার মধ্যে রাষ্ট্রদূত স্টিভ উইটকফ, ডোনাল্ড ট্রাম্পের জামাতা জ্যারেড কুশনার এবং ইউরোপে নিযুক্ত মার্কিন শীর্ষ জেনারেল অ্যালেক্সাস গ্রিনকিউইচ উপস্থিত ছিলেন।

মার্কিন রাষ্ট্রদূত স্টিভ উইটকফ বলেছেন, ডোনাল্ড ট্রাম্প ইউক্রেনের নিরাপত্তা প্রটোকলের পক্ষে দৃঢ়ভাবে দাঁড়িয়েছেন যাতে ইউক্রেনের জনগণ নিশ্চিত হতে পারে যুদ্ধ আর ফিরে আসবে না। অন্যদিকে, জ্যারেড কুশনার এই বৈঠককে একটি ‘বড় মাইলফলক’ হিসেবে বর্ণনা করে বলেছেন, চূড়ান্ত শান্তি চুক্তির জন্য ইউক্রেনকে নিশ্চিত করতে হবে যে চুক্তির পরও তাদের হাতে শক্তিশালী প্রতিরক্ষা ব্যবস্থা থাকবে।

শেয়ার করুন
Generating Photo Card...
Please wait...