আদিয়ালা কারাগারে স্ত্রী বুশরা বিবির সঙ্গে দেখা করলেন সাবেক প্রধানমন্ত্রী
রাওয়ালপিন্ডির আদিয়ালা কারাগারে বন্দি অবস্থায় পাকিস্তান তেহরিক-ই-ইনসাফের (পিটিআই) প্রতিষ্ঠাতা ইমরান খান তার স্ত্রী বুশরা বিবির সাথে সাক্ষাৎ করেছেন। বিভিন্ন মামলায় জড়িত থাকার অভিযোগে বর্তমানে দুজনই এই কারাগারে অন্তরীণ রয়েছেন।
মঙ্গলবার বুশরা বিবির আইনজীবীর মাধ্যমে কারা কর্তৃপক্ষের কাছে ইমরান খানের জন্য কিছু প্রয়োজনীয় সামগ্রী জমা দেওয়া হয়। এসব সামগ্রীর মধ্যে কম্বল, শীতবস্ত্র, ফলমূল এবং খেজুর অন্যতম। এর আগে গত মাসে তোশাখানা–২ মামলায় বিলাসবহুল রাষ্ট্রীয় উপহার কম দামে কেনার অভিযোগে একটি বিশেষ আদালত ইমরান খান ও বুশরা বিবিকে ১৭ বছর করে কারাদণ্ড দিয়েছেন।
দুর্নীতি থেকে শুরু করে সন্ত্রাসবাদের অভিযোগসহ একাধিক মামলায় সাবেক এই প্রধানমন্ত্রী ২০২৩ সালের আগস্ট থেকে কারাবন্দি জীবন যাপন করছেন। তবে সব মামলায় অভিযোগ অস্বীকার করেছেন ইমরান খান। তার দল পিটিআই-এর অবস্থান, এসব মামলা পুরোপুরি রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত এবং বানোয়াট।
সম্পর্কিত খবর
ইউক্রেন যুদ্ধের ফাঁদে বাংলাদেশি তরুণরা, দেশে ফিরলেন মৃত্যুর স্বাদ নিয়ে
মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্র-ইসরাইলের রাডার ব্যবস্থা ধ্বংসের দাবি আইআরজিসির
সংঘাত সত্ত্বেও রাশিয়ার সামরিক সাহায্য চায়নি ইরান: ক্রেমলিন
ইরান নিয়ে সংঘাতে কানাডার ভূমিকা অসম্ভব নয়: মার্ক কার্নি
ইরানের ৩৩ বেসামরিক স্থাপনায় হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র-ইসরায়েল
ইরানের নতুন কৌশল: ভুয়া লক্ষ্যবস্তু দিয়ে বিভ্রান্ত করছে যুক্তরাষ্ট্র-ইসরায়েল

আরও পড়ুন

আদিয়ালা কারাগারে স্ত্রী বুশরা বিবির সঙ্গে দেখা করলেন সাবেক প্রধানমন্ত্রী
রাওয়ালপিন্ডির আদিয়ালা কারাগারে বন্দি অবস্থায় পাকিস্তান তেহরিক-ই-ইনসাফের (পিটিআই) প্রতিষ্ঠাতা ইমরান খান তার স্ত্রী বুশরা বিবির সাথে সাক্ষাৎ করেছেন। বিভিন্ন মামলায় জড়িত থাকার অভিযোগে বর্তমানে দুজনই এই কারাগারে অন্তরীণ রয়েছেন।
মঙ্গলবার বুশরা বিবির আইনজীবীর মাধ্যমে কারা কর্তৃপক্ষের কাছে ইমরান খানের জন্য কিছু প্রয়োজনীয় সামগ্রী জমা দেওয়া হয়। এসব সামগ্রীর মধ্যে কম্বল, শীতবস্ত্র, ফলমূল এবং খেজুর অন্যতম। এর আগে গত মাসে তোশাখানা–২ মামলায় বিলাসবহুল রাষ্ট্রীয় উপহার কম দামে কেনার অভিযোগে একটি বিশেষ আদালত ইমরান খান ও বুশরা বিবিকে ১৭ বছর করে কারাদণ্ড দিয়েছেন।
দুর্নীতি থেকে শুরু করে সন্ত্রাসবাদের অভিযোগসহ একাধিক মামলায় সাবেক এই প্রধানমন্ত্রী ২০২৩ সালের আগস্ট থেকে কারাবন্দি জীবন যাপন করছেন। তবে সব মামলায় অভিযোগ অস্বীকার করেছেন ইমরান খান। তার দল পিটিআই-এর অবস্থান, এসব মামলা পুরোপুরি রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত এবং বানোয়াট।
সম্পর্কিত খবর
ইউক্রেন যুদ্ধের ফাঁদে বাংলাদেশি তরুণরা, দেশে ফিরলেন মৃত্যুর…
মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্র-ইসরাইলের রাডার ব্যবস্থা ধ্বংসের দাবি আইআরজিসির
সংঘাত সত্ত্বেও রাশিয়ার সামরিক সাহায্য চায়নি ইরান: ক্রেমলিন
ইরান নিয়ে সংঘাতে কানাডার ভূমিকা অসম্ভব নয়: মার্ক…
ইরানের ৩৩ বেসামরিক স্থাপনায় হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র-ইসরায়েল
ইরানের নতুন কৌশল: ভুয়া লক্ষ্যবস্তু দিয়ে বিভ্রান্ত করছে…