তুষার ঝড়ে বিপর্যস্ত ইউরোপ, বাতিল শতাধিক ফ্লাইট
চলতি বছরের প্রথম তুষার ঝড় ‘গোরেত্তি’র আঘাতে বিপর্যস্ত হয়ে পড়েছে পশ্চিম ইউরোপ। বুধবার (৭ জানুয়ারি) আটলান্টিক উপকূলে আছড়ে পড়া এই ঝড়ের কারণে ফ্রান্স, ব্রিটেন ও নেদারল্যান্ডসসহ বিভিন্ন দেশে স্বাভাবিক জীবনযাত্রা স্থবির হয়ে পড়েছে। প্রবল বরফপাতের কারণে সেখানকার বিমান ও সড়ক যোগাযোগ ব্যবস্থায় ব্যাপক বিঘ্ন ঘটেছে, এরই মধ্যে শত শত ফ্লাইট বাতিল করতে বাধ্য হয়েছে কর্তৃপক্ষ।
ফ্রান্সের রাজধানী প্যারিস ও এর আশপাশের এলাকায় ভোর থেকেই শুরু হয়েছে ভারী তুষারপাত। দেশটির আবহাওয়া বিভাগ জানিয়েছে, বুধবার উত্তরাঞ্চলের বড় অংশ জুড়ে তুষারপাত হতে পারে। অন্যদিকে, ব্রিটেনের দক্ষিণাঞ্চলে বৃহস্পতিবার ও শুক্রবার সবচেয়ে বেশি প্রভাব পড়ার আশঙ্কা করা হচ্ছে। স্কটল্যান্ডে বরফের সতর্কতা বহাল থাকলেও ইংল্যান্ড ও ওয়েলসের অধিকাংশ এলাকায় তা সকাল নাগাদ প্রত্যাহার করা হতে পারে বলে জানিয়েছে দেশটির আবহাওয়া অফিস।

নেদারল্যান্ডসের অ্যামস্টারডাম শিফহল বিমানবন্দর থেকে বুধবার কেএলএম এয়ারলাইন্সের প্রায় ৬০০টি ফ্লাইট বাতিল করা হয়েছে। বিমান থেকে বরফ অপসারণের কাজে ব্যবহৃত তরল বা ডি-আইসিং ফ্লুইডের ঘাটতির কারণে এই সিদ্ধান্ত নিতে হয়েছে বলে জানিয়েছে সংস্থাটি। ইউরোপের অন্যতম ব্যস্ত এই বিমানবন্দরে টানা ষষ্ঠ দিনের মতো যাতায়াত ব্যাহত হলো। তবে বিমানবন্দর কর্তৃপক্ষ ও এয়ার ফ্রান্স জানিয়েছে, তাদের রানওয়ে পরিষ্কারের জন্য পর্যাপ্ত মজুদ রয়েছে এবং ফ্রান্সে এ ধরণের কোনো সংকট নেই।
সম্পর্কিত খবর
ইউক্রেন যুদ্ধের ফাঁদে বাংলাদেশি তরুণরা, দেশে ফিরলেন মৃত্যুর স্বাদ নিয়ে
মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্র-ইসরাইলের রাডার ব্যবস্থা ধ্বংসের দাবি আইআরজিসির
সংঘাত সত্ত্বেও রাশিয়ার সামরিক সাহায্য চায়নি ইরান: ক্রেমলিন
ইরান নিয়ে সংঘাতে কানাডার ভূমিকা অসম্ভব নয়: মার্ক কার্নি
ইরানের ৩৩ বেসামরিক স্থাপনায় হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র-ইসরায়েল
ইরানের নতুন কৌশল: ভুয়া লক্ষ্যবস্তু দিয়ে বিভ্রান্ত করছে যুক্তরাষ্ট্র-ইসরায়েল

আরও পড়ুন
তুষার ঝড়ে বিপর্যস্ত ইউরোপ, বাতিল শতাধিক ফ্লাইট
চলতি বছরের প্রথম তুষার ঝড় ‘গোরেত্তি’র আঘাতে বিপর্যস্ত হয়ে পড়েছে পশ্চিম ইউরোপ। বুধবার (৭ জানুয়ারি) আটলান্টিক উপকূলে আছড়ে পড়া এই ঝড়ের কারণে ফ্রান্স, ব্রিটেন ও নেদারল্যান্ডসসহ বিভিন্ন দেশে স্বাভাবিক জীবনযাত্রা স্থবির হয়ে পড়েছে। প্রবল বরফপাতের কারণে সেখানকার বিমান ও সড়ক যোগাযোগ ব্যবস্থায় ব্যাপক বিঘ্ন ঘটেছে, এরই মধ্যে শত শত ফ্লাইট বাতিল করতে বাধ্য হয়েছে কর্তৃপক্ষ।
ফ্রান্সের রাজধানী প্যারিস ও এর আশপাশের এলাকায় ভোর থেকেই শুরু হয়েছে ভারী তুষারপাত। দেশটির আবহাওয়া বিভাগ জানিয়েছে, বুধবার উত্তরাঞ্চলের বড় অংশ জুড়ে তুষারপাত হতে পারে। অন্যদিকে, ব্রিটেনের দক্ষিণাঞ্চলে বৃহস্পতিবার ও শুক্রবার সবচেয়ে বেশি প্রভাব পড়ার আশঙ্কা করা হচ্ছে। স্কটল্যান্ডে বরফের সতর্কতা বহাল থাকলেও ইংল্যান্ড ও ওয়েলসের অধিকাংশ এলাকায় তা সকাল নাগাদ প্রত্যাহার করা হতে পারে বলে জানিয়েছে দেশটির আবহাওয়া অফিস।

নেদারল্যান্ডসের অ্যামস্টারডাম শিফহল বিমানবন্দর থেকে বুধবার কেএলএম এয়ারলাইন্সের প্রায় ৬০০টি ফ্লাইট বাতিল করা হয়েছে। বিমান থেকে বরফ অপসারণের কাজে ব্যবহৃত তরল বা ডি-আইসিং ফ্লুইডের ঘাটতির কারণে এই সিদ্ধান্ত নিতে হয়েছে বলে জানিয়েছে সংস্থাটি। ইউরোপের অন্যতম ব্যস্ত এই বিমানবন্দরে টানা ষষ্ঠ দিনের মতো যাতায়াত ব্যাহত হলো। তবে বিমানবন্দর কর্তৃপক্ষ ও এয়ার ফ্রান্স জানিয়েছে, তাদের রানওয়ে পরিষ্কারের জন্য পর্যাপ্ত মজুদ রয়েছে এবং ফ্রান্সে এ ধরণের কোনো সংকট নেই।
সম্পর্কিত খবর
ইউক্রেন যুদ্ধের ফাঁদে বাংলাদেশি তরুণরা, দেশে ফিরলেন মৃত্যুর…
মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্র-ইসরাইলের রাডার ব্যবস্থা ধ্বংসের দাবি আইআরজিসির
সংঘাত সত্ত্বেও রাশিয়ার সামরিক সাহায্য চায়নি ইরান: ক্রেমলিন
ইরান নিয়ে সংঘাতে কানাডার ভূমিকা অসম্ভব নয়: মার্ক…
ইরানের ৩৩ বেসামরিক স্থাপনায় হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র-ইসরায়েল
ইরানের নতুন কৌশল: ভুয়া লক্ষ্যবস্তু দিয়ে বিভ্রান্ত করছে…