মাদুরো আমার নাচ নকল করতেন, জানালেন মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প
ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোর গ্রেফতারের ঘটনায় সন্তোষ প্রকাশ করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। গত মঙ্গলবার (৬ জানুয়ারি) ওয়াশিংটনের ট্রাম্প-কেনেডি সেন্টারে রিপাবলিকান আইনপ্রণেতাদের সামনে দেওয়া ভাষণে তিনি মাদুরোর বিরুদ্ধে একাধিক অভিযোগ তুলে ধরেন। এই অভিযোগের মধ্যে সবচেয়ে আলোচিত হয়েছে মাদুরোর নাচের ভঙ্গি নকল করার বিষয়টি।
৭৯ বছর বয়সী ট্রাম্প জানান, মঞ্চে উঠে মাদুরো তার নাচের ভঙ্গি নকল করার চেষ্টা করতেন। যদিও নিজের স্ত্রী মেলানিয়া ট্রাম্প এই নাচ পছন্দ করেন না বলেও জানিয়েছেন তিনি। গত বছরের শেষের দিকে ক্যারিবীয় অঞ্চলে মার্কিন বাহিনী জমায়েতের সময় ‘নো ওয়ার, ইয়েস পিস’ গানে মাদুরোকে নাচতে দেখা গিয়েছিল, যা হোয়াইট হাউসের কর্মকর্তাদের কাছে চ্যালেঞ্জ হিসেবে দেখা হয়েছিল। ট্রাম্প মাদুরোকে একজন সহিংস নেতা আখ্যা দিয়ে বলেন, তিনি লাখ লাখ মানুষ হত্যা করেছেন এবং কারাকাসে একটি নির্যাতনকক্ষ পরিচালনা করতেন।

চলতি মাসের ৩ তারিখে মাদুরো ও তার স্ত্রীকে গ্রেফতারের জন্য যুক্তরাষ্ট্রের বিশেষ বাহিনীর অভিযানকে চমৎকার বলে উল্লেখ করেন তিনি। তবে মাদুরোর পতনের পর তেলসমৃদ্ধ ভেনেজুয়েলা পরিচালনার বিষয়ে কোনো সুস্পষ্ট পরিকল্পনা এখনো জানাননি মার্কিন প্রেসিডেন্ট। আসন্ন ২০২৬ সালের মধ্যবর্তী নির্বাচনের প্রস্তুতির অংশ হিসেবে তিনি নিজের নীতিগত অগ্রাধিকারের তালিকা তুলে ধরেন।
সম্পর্কিত খবর
ইউক্রেন যুদ্ধের ফাঁদে বাংলাদেশি তরুণরা, দেশে ফিরলেন মৃত্যুর স্বাদ নিয়ে
মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্র-ইসরাইলের রাডার ব্যবস্থা ধ্বংসের দাবি আইআরজিসির
সংঘাত সত্ত্বেও রাশিয়ার সামরিক সাহায্য চায়নি ইরান: ক্রেমলিন
ইরান নিয়ে সংঘাতে কানাডার ভূমিকা অসম্ভব নয়: মার্ক কার্নি
ইরানের ৩৩ বেসামরিক স্থাপনায় হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র-ইসরায়েল
ইরানের নতুন কৌশল: ভুয়া লক্ষ্যবস্তু দিয়ে বিভ্রান্ত করছে যুক্তরাষ্ট্র-ইসরায়েল

আরও পড়ুন
মাদুরো আমার নাচ নকল করতেন, জানালেন মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প
ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোর গ্রেফতারের ঘটনায় সন্তোষ প্রকাশ করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। গত মঙ্গলবার (৬ জানুয়ারি) ওয়াশিংটনের ট্রাম্প-কেনেডি সেন্টারে রিপাবলিকান আইনপ্রণেতাদের সামনে দেওয়া ভাষণে তিনি মাদুরোর বিরুদ্ধে একাধিক অভিযোগ তুলে ধরেন। এই অভিযোগের মধ্যে সবচেয়ে আলোচিত হয়েছে মাদুরোর নাচের ভঙ্গি নকল করার বিষয়টি।
৭৯ বছর বয়সী ট্রাম্প জানান, মঞ্চে উঠে মাদুরো তার নাচের ভঙ্গি নকল করার চেষ্টা করতেন। যদিও নিজের স্ত্রী মেলানিয়া ট্রাম্প এই নাচ পছন্দ করেন না বলেও জানিয়েছেন তিনি। গত বছরের শেষের দিকে ক্যারিবীয় অঞ্চলে মার্কিন বাহিনী জমায়েতের সময় ‘নো ওয়ার, ইয়েস পিস’ গানে মাদুরোকে নাচতে দেখা গিয়েছিল, যা হোয়াইট হাউসের কর্মকর্তাদের কাছে চ্যালেঞ্জ হিসেবে দেখা হয়েছিল। ট্রাম্প মাদুরোকে একজন সহিংস নেতা আখ্যা দিয়ে বলেন, তিনি লাখ লাখ মানুষ হত্যা করেছেন এবং কারাকাসে একটি নির্যাতনকক্ষ পরিচালনা করতেন।

চলতি মাসের ৩ তারিখে মাদুরো ও তার স্ত্রীকে গ্রেফতারের জন্য যুক্তরাষ্ট্রের বিশেষ বাহিনীর অভিযানকে চমৎকার বলে উল্লেখ করেন তিনি। তবে মাদুরোর পতনের পর তেলসমৃদ্ধ ভেনেজুয়েলা পরিচালনার বিষয়ে কোনো সুস্পষ্ট পরিকল্পনা এখনো জানাননি মার্কিন প্রেসিডেন্ট। আসন্ন ২০২৬ সালের মধ্যবর্তী নির্বাচনের প্রস্তুতির অংশ হিসেবে তিনি নিজের নীতিগত অগ্রাধিকারের তালিকা তুলে ধরেন।
সম্পর্কিত খবর
ইউক্রেন যুদ্ধের ফাঁদে বাংলাদেশি তরুণরা, দেশে ফিরলেন মৃত্যুর…
মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্র-ইসরাইলের রাডার ব্যবস্থা ধ্বংসের দাবি আইআরজিসির
সংঘাত সত্ত্বেও রাশিয়ার সামরিক সাহায্য চায়নি ইরান: ক্রেমলিন
ইরান নিয়ে সংঘাতে কানাডার ভূমিকা অসম্ভব নয়: মার্ক…
ইরানের ৩৩ বেসামরিক স্থাপনায় হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র-ইসরায়েল
ইরানের নতুন কৌশল: ভুয়া লক্ষ্যবস্তু দিয়ে বিভ্রান্ত করছে…