ভেনেজুয়েলা অভিযানের পর গ্রিনল্যান্ড নিয়ে নতুন আলোচনা
ভেনেজুয়েলার রাজধানী কারাকাসে গত শনিবার সামরিক অভিযান চালিয়ে প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোকে গ্রেফতার করে নিউইয়র্কে নিয়ে গেছে যুক্তরাষ্ট্র। ডোনাল্ড ট্রাম্পের দীর্ঘদিনের হুমকি এবার বাস্তবে রূপ পেতেই তার পররাষ্ট্রনীতির ‘ইচ্ছা তালিকা’ নিয়ে আলোচনা জোরদার হয়েছে। বিশেষ করে ডেনমার্কের অধীন স্বায়ত্তশাসিত অঞ্চল গ্রিনল্যান্ড দখলের প্রতি মার্কিন প্রেসিডেন্টের আগ্রহ নতুন করে সমালোচিত হচ্ছে।
এ নিয়ে ওয়াশিংটন ও ন্যাটো মিত্র ডেনমার্কের মধ্যে কূটনৈতিক টানাপোড়েন তৈরি হয়েছে। ডেনমার্কের প্রধানমন্ত্রী মেটে ফ্রেডেরিকসেন স্পষ্ট জানিয়েছেন যে তারা গ্রিনল্যান্ড নিয়ে কোনো বাইরের হস্তক্ষেপ মেনে নেবে না। দ্বীপটির কর্তৃপক্ষও যুক্তরাষ্ট্রের অংশ হওয়ার বিপক্ষে। এমনকি ড্যানিশ প্রেসিডেন্ট সতর্ক করে বলেছেন, যুক্তরাষ্ট্রের এই অবস্থান ন্যাটো জোটের ভাঙন ডেকে আনতে পারে।

জনসংখ্যায় বিরল এই বিশাল দ্বীপটির আয়তন ২১ লাখ ৬০ হাজার বর্গকিলোমিটার। এখানে মাত্র ৫৬ হাজার বাসিন্দা বসবাস করেন, যারা এক স্থান থেকে অন্য স্থানে যেতে নৌকা, হেলিকপ্টার বা বিমানের ওপর নির্ভরশীল। পশ্চিম উপকূলের রাজধানী নুক গ্রিনল্যান্ডের প্রধান শহর। সম্পদসমৃদ্ধ এই দ্বীপ নিয়ে ট্রাম্পের চলমান আগ্রহ ইউরোপজুড়ে নতুন করে উদ্বেগের সৃষ্টি করেছে।
সম্পর্কিত খবর
ইউক্রেন যুদ্ধের ফাঁদে বাংলাদেশি তরুণরা, দেশে ফিরলেন মৃত্যুর স্বাদ নিয়ে
মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্র-ইসরাইলের রাডার ব্যবস্থা ধ্বংসের দাবি আইআরজিসির
সংঘাত সত্ত্বেও রাশিয়ার সামরিক সাহায্য চায়নি ইরান: ক্রেমলিন
ইরান নিয়ে সংঘাতে কানাডার ভূমিকা অসম্ভব নয়: মার্ক কার্নি
ইরানের ৩৩ বেসামরিক স্থাপনায় হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র-ইসরায়েল
ইরানের নতুন কৌশল: ভুয়া লক্ষ্যবস্তু দিয়ে বিভ্রান্ত করছে যুক্তরাষ্ট্র-ইসরায়েল

আরও পড়ুন
ভেনেজুয়েলা অভিযানের পর গ্রিনল্যান্ড নিয়ে নতুন আলোচনা
ভেনেজুয়েলার রাজধানী কারাকাসে গত শনিবার সামরিক অভিযান চালিয়ে প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোকে গ্রেফতার করে নিউইয়র্কে নিয়ে গেছে যুক্তরাষ্ট্র। ডোনাল্ড ট্রাম্পের দীর্ঘদিনের হুমকি এবার বাস্তবে রূপ পেতেই তার পররাষ্ট্রনীতির ‘ইচ্ছা তালিকা’ নিয়ে আলোচনা জোরদার হয়েছে। বিশেষ করে ডেনমার্কের অধীন স্বায়ত্তশাসিত অঞ্চল গ্রিনল্যান্ড দখলের প্রতি মার্কিন প্রেসিডেন্টের আগ্রহ নতুন করে সমালোচিত হচ্ছে।
এ নিয়ে ওয়াশিংটন ও ন্যাটো মিত্র ডেনমার্কের মধ্যে কূটনৈতিক টানাপোড়েন তৈরি হয়েছে। ডেনমার্কের প্রধানমন্ত্রী মেটে ফ্রেডেরিকসেন স্পষ্ট জানিয়েছেন যে তারা গ্রিনল্যান্ড নিয়ে কোনো বাইরের হস্তক্ষেপ মেনে নেবে না। দ্বীপটির কর্তৃপক্ষও যুক্তরাষ্ট্রের অংশ হওয়ার বিপক্ষে। এমনকি ড্যানিশ প্রেসিডেন্ট সতর্ক করে বলেছেন, যুক্তরাষ্ট্রের এই অবস্থান ন্যাটো জোটের ভাঙন ডেকে আনতে পারে।

জনসংখ্যায় বিরল এই বিশাল দ্বীপটির আয়তন ২১ লাখ ৬০ হাজার বর্গকিলোমিটার। এখানে মাত্র ৫৬ হাজার বাসিন্দা বসবাস করেন, যারা এক স্থান থেকে অন্য স্থানে যেতে নৌকা, হেলিকপ্টার বা বিমানের ওপর নির্ভরশীল। পশ্চিম উপকূলের রাজধানী নুক গ্রিনল্যান্ডের প্রধান শহর। সম্পদসমৃদ্ধ এই দ্বীপ নিয়ে ট্রাম্পের চলমান আগ্রহ ইউরোপজুড়ে নতুন করে উদ্বেগের সৃষ্টি করেছে।
সম্পর্কিত খবর
ইউক্রেন যুদ্ধের ফাঁদে বাংলাদেশি তরুণরা, দেশে ফিরলেন মৃত্যুর…
মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্র-ইসরাইলের রাডার ব্যবস্থা ধ্বংসের দাবি আইআরজিসির
সংঘাত সত্ত্বেও রাশিয়ার সামরিক সাহায্য চায়নি ইরান: ক্রেমলিন
ইরান নিয়ে সংঘাতে কানাডার ভূমিকা অসম্ভব নয়: মার্ক…
ইরানের ৩৩ বেসামরিক স্থাপনায় হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র-ইসরায়েল
ইরানের নতুন কৌশল: ভুয়া লক্ষ্যবস্তু দিয়ে বিভ্রান্ত করছে…