হিজাব তল্লাশি বিতর্কে যাদবপুর, বিভাগীয় প্রধান গেলেন ছুটিতে
পরীক্ষার হলে নকল রোধে তল্লাশির নামে দুই ছাত্রীকে হিজাব খুলতে বাধ্য করার অভিযোগে তোলপাড় হয়েছে যাদবপুর বিশ্ববিদ্যালয়। এই ঘটনার জেরে বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের প্রধান শাশ্বতী হালদার ২৪ দিনের ছুটিতে গেছেন। গত ২২ ডিসেম্বর স্নাতক তৃতীয় বর্ষের পরীক্ষার সময় এই ঘটনা ঘটে। এরপর গঠিত ফ্যাক্ট ফাইন্ডিং কমিটি তদন্ত চলাকালীন শাশ্বতী হালদার যেন দায়িত্বে না থাকেন, সে সুপারিশ করেছিল।
ওই ঘটনার প্রতিবাদে ২৪ ডিসেম্বর সমাবর্তন অনুষ্ঠানে ‘মাই বডি মাই চয়েস’ ও ‘সে নো টু ইসলামোফোবিয়া’ স্লোগান লেখা পোস্টার নিয়ে বিক্ষোভ দেখান শিক্ষার্থীরা। রাজ্য সংখ্যালঘু কমিশনেও এ বিষয়ে অভিযোগ ওঠে। যদিও বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে জানানো হয়েছে, শাশ্বতী হালদার ব্যক্তিগত কারণ দেখিয়ে ছুটির আবেদন করেছিলেন এবং উপাচার্য তা মঞ্জুর করেছেন। উপাচার্য চিরঞ্জীব ভট্টাচার্য জানিয়েছেন, ৭ থেকে ৩১ জানুয়ারি পর্যন্ত তার এই ছুটি চলবে। শাশ্বতী হালদারও নিশ্চিত করেছেন যে তিনি উপাচার্যের সঙ্গে কথা বলার পর ছুটির জন্য আবেদন করেছেন।

বিতর্কিত ওই দিনের ঘটনা প্রসঙ্গে শাশ্বতী হালদার জানান, পরীক্ষার হলে কিছু পরীক্ষার্থীর বিরুদ্ধে নকলের অভিযোগ ওঠায় তিনি তল্লাশি চালান। তবে ওই ছাত্রীর হিজাব খোলার পর কোনো নকল পাওয়া যায়নি। পরে তিনি ওই ছাত্রীর কাছে দুঃখপ্রকাশ করে অতিরিক্ত ১০ মিনিট সময় দিয়ে পরীক্ষায় বসার অনুমতি দেন। তার বক্তব্য, নকল ঠেকাতেই এই পদক্ষেপ নেওয়া হয়েছিল।
সম্পর্কিত খবর
ইউক্রেন যুদ্ধের ফাঁদে বাংলাদেশি তরুণরা, দেশে ফিরলেন মৃত্যুর স্বাদ নিয়ে
মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্র-ইসরাইলের রাডার ব্যবস্থা ধ্বংসের দাবি আইআরজিসির
সংঘাত সত্ত্বেও রাশিয়ার সামরিক সাহায্য চায়নি ইরান: ক্রেমলিন
ইরান নিয়ে সংঘাতে কানাডার ভূমিকা অসম্ভব নয়: মার্ক কার্নি
ইরানের ৩৩ বেসামরিক স্থাপনায় হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র-ইসরায়েল
ইরানের নতুন কৌশল: ভুয়া লক্ষ্যবস্তু দিয়ে বিভ্রান্ত করছে যুক্তরাষ্ট্র-ইসরায়েল

আরও পড়ুন
হিজাব তল্লাশি বিতর্কে যাদবপুর, বিভাগীয় প্রধান গেলেন ছুটিতে
পরীক্ষার হলে নকল রোধে তল্লাশির নামে দুই ছাত্রীকে হিজাব খুলতে বাধ্য করার অভিযোগে তোলপাড় হয়েছে যাদবপুর বিশ্ববিদ্যালয়। এই ঘটনার জেরে বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের প্রধান শাশ্বতী হালদার ২৪ দিনের ছুটিতে গেছেন। গত ২২ ডিসেম্বর স্নাতক তৃতীয় বর্ষের পরীক্ষার সময় এই ঘটনা ঘটে। এরপর গঠিত ফ্যাক্ট ফাইন্ডিং কমিটি তদন্ত চলাকালীন শাশ্বতী হালদার যেন দায়িত্বে না থাকেন, সে সুপারিশ করেছিল।
ওই ঘটনার প্রতিবাদে ২৪ ডিসেম্বর সমাবর্তন অনুষ্ঠানে ‘মাই বডি মাই চয়েস’ ও ‘সে নো টু ইসলামোফোবিয়া’ স্লোগান লেখা পোস্টার নিয়ে বিক্ষোভ দেখান শিক্ষার্থীরা। রাজ্য সংখ্যালঘু কমিশনেও এ বিষয়ে অভিযোগ ওঠে। যদিও বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে জানানো হয়েছে, শাশ্বতী হালদার ব্যক্তিগত কারণ দেখিয়ে ছুটির আবেদন করেছিলেন এবং উপাচার্য তা মঞ্জুর করেছেন। উপাচার্য চিরঞ্জীব ভট্টাচার্য জানিয়েছেন, ৭ থেকে ৩১ জানুয়ারি পর্যন্ত তার এই ছুটি চলবে। শাশ্বতী হালদারও নিশ্চিত করেছেন যে তিনি উপাচার্যের সঙ্গে কথা বলার পর ছুটির জন্য আবেদন করেছেন।

বিতর্কিত ওই দিনের ঘটনা প্রসঙ্গে শাশ্বতী হালদার জানান, পরীক্ষার হলে কিছু পরীক্ষার্থীর বিরুদ্ধে নকলের অভিযোগ ওঠায় তিনি তল্লাশি চালান। তবে ওই ছাত্রীর হিজাব খোলার পর কোনো নকল পাওয়া যায়নি। পরে তিনি ওই ছাত্রীর কাছে দুঃখপ্রকাশ করে অতিরিক্ত ১০ মিনিট সময় দিয়ে পরীক্ষায় বসার অনুমতি দেন। তার বক্তব্য, নকল ঠেকাতেই এই পদক্ষেপ নেওয়া হয়েছিল।
সম্পর্কিত খবর
ইউক্রেন যুদ্ধের ফাঁদে বাংলাদেশি তরুণরা, দেশে ফিরলেন মৃত্যুর…
মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্র-ইসরাইলের রাডার ব্যবস্থা ধ্বংসের দাবি আইআরজিসির
সংঘাত সত্ত্বেও রাশিয়ার সামরিক সাহায্য চায়নি ইরান: ক্রেমলিন
ইরান নিয়ে সংঘাতে কানাডার ভূমিকা অসম্ভব নয়: মার্ক…
ইরানের ৩৩ বেসামরিক স্থাপনায় হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র-ইসরায়েল
ইরানের নতুন কৌশল: ভুয়া লক্ষ্যবস্তু দিয়ে বিভ্রান্ত করছে…