যুক্তরাজ্যে লৌহযুগের বিরল যুদ্ধাস্ত্র, উদ্ধারে চমক
ব্রিটেনের নরফকে প্রত্নতাত্ত্বিক খননকাজের সময় এক অবিশ্বাস্য সন্ধান পাওয়া গেছে। সেখানে লৌহযুগের একটি তামার তৈরি বিশাল যুদ্ধবাদ্য বা ‘কর্ণিক্স’ উদ্ধার করেছেন গবেষকরা। ধারণা করা হচ্ছে, এই অস্ত্রটি বিখ্যাত কেল্টিক উপজাতি আইসেনির এবং তাদের নেত্রী বৌডিকার সঙ্গে সম্পর্কিত।
গত গ্রীষ্মে পশ্চিম নরফকের একটি নতুন আবাসন প্রকল্পের খননকালে এই নিদর্শনটি সামনে আসে। বন্য প্রাণীর মুখের আদলে নির্মিত এই ব্রোঞ্জ কর্ণিক্সটি ব্রিটেনে এখন পর্যন্ত আবিষ্কৃত সবচেয়ে সম্পূর্ণ লৌহযুগের নিদর্শন হিসেবে বিবেচিত হচ্ছে। এই যুদ্ধাস্ত্রের সাথে একটি ব্রোঞ্জ শূকর মাথার যুদ্ধ পতাকা এবং পাঁচটি ঢালের বোসও পাওয়া গেছে। খ্রিস্টীয় ৬০ অব্দে রোমানদের বিরুদ্ধে যুদ্ধে আইসেনিরা এই ধরনের বাদ্যযন্ত্র ব্যবহার করে শত্রুপক্ষে আতঙ্ক সৃষ্টি করত।

প্রি-কন্সট্রাক্ট আর্কিওলজির প্রধান নির্বাহী মার্ক হিনম্যান জানিয়েছেন, চার দশকেরও বেশি সময়ের কর্মজীবনে এটিই সবচেয়ে বড় আবিষ্কার তাঁর। তিনি বলেন, বৌডিকা ও আইসেনিদের সাথে এর সংযোগ এই নিদর্শনটিকে আরও অনন্য করে তুলেছে। ইতিহাসবিদদের ধারণা, সম্ভবত খ্রিস্টীয় প্রথম শতাব্দীর এই সব নিদর্শন আইসেনিদের এলাকার অন্তর্ভুক্ত ছিল।
সম্পর্কিত খবর
ইউক্রেন যুদ্ধের ফাঁদে বাংলাদেশি তরুণরা, দেশে ফিরলেন মৃত্যুর স্বাদ নিয়ে
মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্র-ইসরাইলের রাডার ব্যবস্থা ধ্বংসের দাবি আইআরজিসির
সংঘাত সত্ত্বেও রাশিয়ার সামরিক সাহায্য চায়নি ইরান: ক্রেমলিন
ইরান নিয়ে সংঘাতে কানাডার ভূমিকা অসম্ভব নয়: মার্ক কার্নি
ইরানের ৩৩ বেসামরিক স্থাপনায় হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র-ইসরায়েল
ইরানের নতুন কৌশল: ভুয়া লক্ষ্যবস্তু দিয়ে বিভ্রান্ত করছে যুক্তরাষ্ট্র-ইসরায়েল

আরও পড়ুন
যুক্তরাজ্যে লৌহযুগের বিরল যুদ্ধাস্ত্র, উদ্ধারে চমক
ব্রিটেনের নরফকে প্রত্নতাত্ত্বিক খননকাজের সময় এক অবিশ্বাস্য সন্ধান পাওয়া গেছে। সেখানে লৌহযুগের একটি তামার তৈরি বিশাল যুদ্ধবাদ্য বা ‘কর্ণিক্স’ উদ্ধার করেছেন গবেষকরা। ধারণা করা হচ্ছে, এই অস্ত্রটি বিখ্যাত কেল্টিক উপজাতি আইসেনির এবং তাদের নেত্রী বৌডিকার সঙ্গে সম্পর্কিত।
গত গ্রীষ্মে পশ্চিম নরফকের একটি নতুন আবাসন প্রকল্পের খননকালে এই নিদর্শনটি সামনে আসে। বন্য প্রাণীর মুখের আদলে নির্মিত এই ব্রোঞ্জ কর্ণিক্সটি ব্রিটেনে এখন পর্যন্ত আবিষ্কৃত সবচেয়ে সম্পূর্ণ লৌহযুগের নিদর্শন হিসেবে বিবেচিত হচ্ছে। এই যুদ্ধাস্ত্রের সাথে একটি ব্রোঞ্জ শূকর মাথার যুদ্ধ পতাকা এবং পাঁচটি ঢালের বোসও পাওয়া গেছে। খ্রিস্টীয় ৬০ অব্দে রোমানদের বিরুদ্ধে যুদ্ধে আইসেনিরা এই ধরনের বাদ্যযন্ত্র ব্যবহার করে শত্রুপক্ষে আতঙ্ক সৃষ্টি করত।

প্রি-কন্সট্রাক্ট আর্কিওলজির প্রধান নির্বাহী মার্ক হিনম্যান জানিয়েছেন, চার দশকেরও বেশি সময়ের কর্মজীবনে এটিই সবচেয়ে বড় আবিষ্কার তাঁর। তিনি বলেন, বৌডিকা ও আইসেনিদের সাথে এর সংযোগ এই নিদর্শনটিকে আরও অনন্য করে তুলেছে। ইতিহাসবিদদের ধারণা, সম্ভবত খ্রিস্টীয় প্রথম শতাব্দীর এই সব নিদর্শন আইসেনিদের এলাকার অন্তর্ভুক্ত ছিল।
সম্পর্কিত খবর
ইউক্রেন যুদ্ধের ফাঁদে বাংলাদেশি তরুণরা, দেশে ফিরলেন মৃত্যুর…
মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্র-ইসরাইলের রাডার ব্যবস্থা ধ্বংসের দাবি আইআরজিসির
সংঘাত সত্ত্বেও রাশিয়ার সামরিক সাহায্য চায়নি ইরান: ক্রেমলিন
ইরান নিয়ে সংঘাতে কানাডার ভূমিকা অসম্ভব নয়: মার্ক…
ইরানের ৩৩ বেসামরিক স্থাপনায় হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র-ইসরায়েল
ইরানের নতুন কৌশল: ভুয়া লক্ষ্যবস্তু দিয়ে বিভ্রান্ত করছে…