গ্রিনল্যান্ডের ভূখণ্ড রক্ষায় ইউরোপের ৬ দেশের যৌথ অবস্থান

প্রাইম বার্তা অনলাইন
০৭ জানুয়ারি ২০২৬ ১২:৫৭ পিএম
গ্রিনল্যান্ডের ভূখণ্ড রক্ষায় ইউরোপের ৬ দেশের যৌথ অবস্থান

গ্রিনল্যান্ডের সার্বভৌমত্ব ও ভৌগোলিক অখণ্ডতা রক্ষায় সোচ্চার হয়েছে ইউরোপের ছয়টি শক্তিশালী দেশ। মঙ্গলবার (৬ জানুয়ারি) ফ্রান্স, জার্মানি, ইতালি, পোল্যান্ড, স্পেন এবং যুক্তরাজ্যের রাষ্ট্রপ্রধানরা এক যৌথ বিবৃতিতে বিশ্বের বৃহত্তম এই দ্বীপের ২১ লাখ ৬৬ হাজার বর্গকিলোমিটার এলাকার স্বাধীনতা রক্ষায় একত্রিত হওয়ার কথা জানিয়েছেন।

নেতারা বলেছেন, গ্রিনল্যান্ডের ভবিষ্তৎ নির্ধারণের একমাত্র অধিকার ডেনমার্ক ও স্থানীয় জনগণের। আর্কটিক অঞ্চলের নিরাপত্তাকে মহাদেশীয় অগ্রাধিকার হিসেবে গণ্য করে তারা জাতিসংঘের সনদ অনুযায়ী সার্বভৌমত্ব ও সীমানা রক্ষায় প্রতিশ্রুতিবদ্ধ। একইসঙ্গে মার্কিন যুক্তরাষ্ট্রকে অপরিহার্য মিত্র আখ্যা দিয়ে ১৯৫১ সালের ডেনমার্ক-যুক্তরাষ্ট্র প্রতিরক্ষা চুক্তির কথা স্মরণ করিয়ে দিয়েছেন ইউরোপীয় নেতারা। ডেনমার্ক, ফিনল্যান্ড ও সুইডেনসহ নর্ডিক রাষ্ট্রগুলোও এই অঞ্চলে শান্তি বজায় রাখতে একমত পোষণ করেছে।

বিষয়টি গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে কারণ মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প বারংবার গ্রিনল্যান্ড অধিগ্রহণের ইচ্ছা পোষণ ও সামরিক পদক্ষেপের হুমকি দিয়ে আসছেন। তার এই মনোভাবের বিরোধিতা করে ডেনিশ প্রধানমন্ত্রী মেটে ফ্রেডরিকসেন এই ধরনের হুমকি বন্ধ করার আহ্বান জানিয়েছেন।

শেয়ার করুন
Generating Photo Card...
Please wait...