দুই শত কোটি ডলারের তেল পাঠাবে ভেনেজুয়েলা, দাবি ট্রাম্পের
কারাকাস ও ওয়াশিংটনের মধ্যে এক নতুন চুক্তির কথা জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এই চুক্তির আওতায় ভেনেজুয়েলা যুক্তরাষ্ট্রের কাছে ২০০ কোটি ডলার মূল্যের অপরিশোধিত তেল রপ্তানি করবে। এর ফলে দেশটির তেলের প্রধান ক্রেতা হিসেবে চীনকে প্রতিস্থাপন করতে যাচ্ছে যুক্তরাষ্ট্র এবং ভেনেজুয়েলা তেল উৎপাদন হ্রাসের বড় ক্ষতি থেকে রেহাই পাবে বলে মনে করা হচ্ছে।
মার্কিন প্রেসিডেন্ট এর আগে হুঁশিয়ারি দিয়েছিলেন যে, ভেনেজুয়েলায় ব্যবসা বাণিজ্যের দরজা না খুললে সামরিক হস্তক্ষেপের ঝুঁকি রয়েছে। চলতি বছরের মাঝামাঝি ডিসেম্বর থেকেই ট্রাম্পের আরোপিত নিষেধাজ্ঞার কারণে লাখ লাখ ব্যারেল তেল ট্যাংকারে আটকা পড়েছিল। এরই মধ্যে গত শুক্রবার গভীর রাতে যুক্তরাষ্ট্রের এক সামরিক অভিযানে ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলা মাদুরো ও তার স্ত্রীকে তুলে নেওয়া হয়। দেশটির শীর্ষ কর্মকর্তারা এই ঘটনাকে অপহরণ আখ্যা দিয়ে যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে তেল সম্পদ লুটের অভিযোগ এনেছেন।

সামাজিক যোগাযোগমাধ্যমে এক বার্তায় ট্রাম্প জানিয়েছেন, নিষেধাজ্ঞার কবলে থাকা তিন থেকে পাঁচ কোটি ব্যারেল তেল যুক্তরাষ্ট্রের হাতে তুলে দিতে রাজি হয়েছে ভেনেজুয়েলা। তিনি স্পষ্ট করে দিয়েছেন যে, এই তেল বাজার দরে বিক্রি করে অর্জিত অর্থের ওপর তার পূর্ণ নিয়ন্ত্রণ থাকবে। ট্রাম্পের দাবি, এই অর্থ ভেনেজুয়েলা ও যুক্তরাষ্ট্রের জনগণের কল্যাণেই ব্যয় করা হবে।
সম্পর্কিত খবর
ইউক্রেন যুদ্ধের ফাঁদে বাংলাদেশি তরুণরা, দেশে ফিরলেন মৃত্যুর স্বাদ নিয়ে
মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্র-ইসরাইলের রাডার ব্যবস্থা ধ্বংসের দাবি আইআরজিসির
সংঘাত সত্ত্বেও রাশিয়ার সামরিক সাহায্য চায়নি ইরান: ক্রেমলিন
ইরান নিয়ে সংঘাতে কানাডার ভূমিকা অসম্ভব নয়: মার্ক কার্নি
ইরানের ৩৩ বেসামরিক স্থাপনায় হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র-ইসরায়েল
ইরানের নতুন কৌশল: ভুয়া লক্ষ্যবস্তু দিয়ে বিভ্রান্ত করছে যুক্তরাষ্ট্র-ইসরায়েল

আরও পড়ুন
দুই শত কোটি ডলারের তেল পাঠাবে ভেনেজুয়েলা, দাবি ট্রাম্পের
কারাকাস ও ওয়াশিংটনের মধ্যে এক নতুন চুক্তির কথা জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এই চুক্তির আওতায় ভেনেজুয়েলা যুক্তরাষ্ট্রের কাছে ২০০ কোটি ডলার মূল্যের অপরিশোধিত তেল রপ্তানি করবে। এর ফলে দেশটির তেলের প্রধান ক্রেতা হিসেবে চীনকে প্রতিস্থাপন করতে যাচ্ছে যুক্তরাষ্ট্র এবং ভেনেজুয়েলা তেল উৎপাদন হ্রাসের বড় ক্ষতি থেকে রেহাই পাবে বলে মনে করা হচ্ছে।
মার্কিন প্রেসিডেন্ট এর আগে হুঁশিয়ারি দিয়েছিলেন যে, ভেনেজুয়েলায় ব্যবসা বাণিজ্যের দরজা না খুললে সামরিক হস্তক্ষেপের ঝুঁকি রয়েছে। চলতি বছরের মাঝামাঝি ডিসেম্বর থেকেই ট্রাম্পের আরোপিত নিষেধাজ্ঞার কারণে লাখ লাখ ব্যারেল তেল ট্যাংকারে আটকা পড়েছিল। এরই মধ্যে গত শুক্রবার গভীর রাতে যুক্তরাষ্ট্রের এক সামরিক অভিযানে ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলা মাদুরো ও তার স্ত্রীকে তুলে নেওয়া হয়। দেশটির শীর্ষ কর্মকর্তারা এই ঘটনাকে অপহরণ আখ্যা দিয়ে যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে তেল সম্পদ লুটের অভিযোগ এনেছেন।

সামাজিক যোগাযোগমাধ্যমে এক বার্তায় ট্রাম্প জানিয়েছেন, নিষেধাজ্ঞার কবলে থাকা তিন থেকে পাঁচ কোটি ব্যারেল তেল যুক্তরাষ্ট্রের হাতে তুলে দিতে রাজি হয়েছে ভেনেজুয়েলা। তিনি স্পষ্ট করে দিয়েছেন যে, এই তেল বাজার দরে বিক্রি করে অর্জিত অর্থের ওপর তার পূর্ণ নিয়ন্ত্রণ থাকবে। ট্রাম্পের দাবি, এই অর্থ ভেনেজুয়েলা ও যুক্তরাষ্ট্রের জনগণের কল্যাণেই ব্যয় করা হবে।
সম্পর্কিত খবর
ইউক্রেন যুদ্ধের ফাঁদে বাংলাদেশি তরুণরা, দেশে ফিরলেন মৃত্যুর…
মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্র-ইসরাইলের রাডার ব্যবস্থা ধ্বংসের দাবি আইআরজিসির
সংঘাত সত্ত্বেও রাশিয়ার সামরিক সাহায্য চায়নি ইরান: ক্রেমলিন
ইরান নিয়ে সংঘাতে কানাডার ভূমিকা অসম্ভব নয়: মার্ক…
ইরানের ৩৩ বেসামরিক স্থাপনায় হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র-ইসরায়েল
ইরানের নতুন কৌশল: ভুয়া লক্ষ্যবস্তু দিয়ে বিভ্রান্ত করছে…