যুক্তরাষ্ট্রে প্রবেশে বাধা, বাংলাদেশিদের দিতে হবে ১৫ হাজার ডলার
আমেরিকায় ভ্রমণের জন্য বাংলাদেশি নাগরিকদের এখন থেকে বড় অঙ্কের আর্থিক জামানত দিতে হতে পারে। মার্কিন পররাষ্ট্র দপ্তর বাংলাদেশকে তাদের ‘ভিসা বন্ড’ বা জামানতের তালিকায় অন্তর্ভুক্ত করেছে। আগামী ২১ জানুয়ারি থেকে এই নির্দেশনা কার্যকর হবে, যার ফলে যোগ্যতা থাকা সত্ত্বেও ভিসা পেতে হিমশিম খেতে হবে অনেককে।
নতুন এই নিয়ম অনুযায়ী, যুক্তরাষ্ট্রে প্রবেশের আগে বাংলাদেশিদের সর্বোচ্চ ১৫ হাজার ডলার পর্যন্ত বন্ড দিতে হতে পারে, যা বর্তমান বিনিময় হারে প্রায় ১৮ লাখ ৩৫ হাজার টাকার সমান। তবে সবার জন্য এই টাকার পরিমাণ একরকম হবে না। ভিসা ইন্টারভিউতে আবেদনকারীর আর্থিক ও ব্যক্তিগত অবস্থার ওপর ভিত্তি করে কর্মকর্তারা ৫ হাজার, ১০ হাজার বা ১৫ হাজার ডলারের মধ্যে থেকে যেকোনো একটি নির্ধারণ করবেন।

এই ভিসা বন্ড ব্যবস্থা মূলত এমন একটি আর্থিক নিশ্চয়তা, যা দিয়ে যুক্তরাষ্ট্র নিশ্চিত করতে চায় যে ভিসাধারী নির্দিষ্ট সময়সীমার মধ্যেই দেশে ফিরে আসবেন। ট্রাম্প প্রশাসন অবৈধ অভিবাসন এবং ভিসার মেয়াদ শেষে অবৈধভাবে অবস্থানকারীদের রোধে এই তালিকা প্রায় তিনগুণ বৃদ্ধি করেছে। যুক্তরাজ্য ও নিউজিল্যান্ডের মতো দেশ আগে এমন পদ্ধতি অবলম্বন করলেও পরবর্তীতে তা বাতিল করেছে।
সম্পর্কিত খবর
ইউক্রেন যুদ্ধের ফাঁদে বাংলাদেশি তরুণরা, দেশে ফিরলেন মৃত্যুর স্বাদ নিয়ে
মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্র-ইসরাইলের রাডার ব্যবস্থা ধ্বংসের দাবি আইআরজিসির
সংঘাত সত্ত্বেও রাশিয়ার সামরিক সাহায্য চায়নি ইরান: ক্রেমলিন
ইরান নিয়ে সংঘাতে কানাডার ভূমিকা অসম্ভব নয়: মার্ক কার্নি
ইরানের ৩৩ বেসামরিক স্থাপনায় হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র-ইসরায়েল
ইরানের নতুন কৌশল: ভুয়া লক্ষ্যবস্তু দিয়ে বিভ্রান্ত করছে যুক্তরাষ্ট্র-ইসরায়েল

আরও পড়ুন
যুক্তরাষ্ট্রে প্রবেশে বাধা, বাংলাদেশিদের দিতে হবে ১৫ হাজার ডলার
আমেরিকায় ভ্রমণের জন্য বাংলাদেশি নাগরিকদের এখন থেকে বড় অঙ্কের আর্থিক জামানত দিতে হতে পারে। মার্কিন পররাষ্ট্র দপ্তর বাংলাদেশকে তাদের ‘ভিসা বন্ড’ বা জামানতের তালিকায় অন্তর্ভুক্ত করেছে। আগামী ২১ জানুয়ারি থেকে এই নির্দেশনা কার্যকর হবে, যার ফলে যোগ্যতা থাকা সত্ত্বেও ভিসা পেতে হিমশিম খেতে হবে অনেককে।
নতুন এই নিয়ম অনুযায়ী, যুক্তরাষ্ট্রে প্রবেশের আগে বাংলাদেশিদের সর্বোচ্চ ১৫ হাজার ডলার পর্যন্ত বন্ড দিতে হতে পারে, যা বর্তমান বিনিময় হারে প্রায় ১৮ লাখ ৩৫ হাজার টাকার সমান। তবে সবার জন্য এই টাকার পরিমাণ একরকম হবে না। ভিসা ইন্টারভিউতে আবেদনকারীর আর্থিক ও ব্যক্তিগত অবস্থার ওপর ভিত্তি করে কর্মকর্তারা ৫ হাজার, ১০ হাজার বা ১৫ হাজার ডলারের মধ্যে থেকে যেকোনো একটি নির্ধারণ করবেন।

এই ভিসা বন্ড ব্যবস্থা মূলত এমন একটি আর্থিক নিশ্চয়তা, যা দিয়ে যুক্তরাষ্ট্র নিশ্চিত করতে চায় যে ভিসাধারী নির্দিষ্ট সময়সীমার মধ্যেই দেশে ফিরে আসবেন। ট্রাম্প প্রশাসন অবৈধ অভিবাসন এবং ভিসার মেয়াদ শেষে অবৈধভাবে অবস্থানকারীদের রোধে এই তালিকা প্রায় তিনগুণ বৃদ্ধি করেছে। যুক্তরাজ্য ও নিউজিল্যান্ডের মতো দেশ আগে এমন পদ্ধতি অবলম্বন করলেও পরবর্তীতে তা বাতিল করেছে।
সম্পর্কিত খবর
ইউক্রেন যুদ্ধের ফাঁদে বাংলাদেশি তরুণরা, দেশে ফিরলেন মৃত্যুর…
মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্র-ইসরাইলের রাডার ব্যবস্থা ধ্বংসের দাবি আইআরজিসির
সংঘাত সত্ত্বেও রাশিয়ার সামরিক সাহায্য চায়নি ইরান: ক্রেমলিন
ইরান নিয়ে সংঘাতে কানাডার ভূমিকা অসম্ভব নয়: মার্ক…
ইরানের ৩৩ বেসামরিক স্থাপনায় হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র-ইসরায়েল
ইরানের নতুন কৌশল: ভুয়া লক্ষ্যবস্তু দিয়ে বিভ্রান্ত করছে…