তাইওয়ানের সামুদ্রিক এলাকায় এফ-১৬ বিধ্বস্ত, চলছে উদ্ধার অভিযান

প্রাইম বার্তা অনলাইন
০৭ জানুয়ারি ২০২৬ ১০:৪৪ এএম
তাইওয়ানের সামুদ্রিক এলাকায় এফ-১৬ বিধ্বস্ত, চলছে উদ্ধার অভিযান

প্রশিক্ষণ মিশনের সময় তাইওয়ানের পূর্ব উপকূলের সমুদ্রে একটি এফ-১৬ যুদ্ধবিমান বিধ্বস্ত হয়েছে। মঙ্গলবার সন্ধ্যায় এই দুর্ঘটনার পর নিখোঁজ পাইলটকে উদ্ধারে তাৎক্ষণিকভাবে কাজ শুরু করেছে দেশটির বিমান বাহিনী।

তাইওয়ান বিমানবাহিনী জানিয়েছে, নিয়মিত প্রশিক্ষণের অংশ হিসেবে ওই যুদ্ধবিমানটি হুয়ালিয়েন কাউন্টির আকাশসীমায় উড়ছিল। দুর্ঘটনার সময় বিমানের পাইলট ক্যাপ্টেন হসিনে ককপিট থেকে ইজেক্ট করতে সক্ষম হয়েছেন বলে ধারণা করা হচ্ছে। এদিকে, দেশটির নেতা উইলিয়াম লাই চিং-তে সংশ্লিষ্ট সব সংস্থাকে নিখোঁজ পাইলটকে অবিলম্বে উদ্ধার এবং দুর্ঘটনার কারণ উদঘাটনে সর্বোচ্চ গুরুত্ব দিতে নির্দেশ দিয়েছেন। এ বিষয়ে ফেসবুকে একটি বিবৃতিও প্রদান করেছেন তিনি।

এ ঘটনার প্রকৃত কারণ নির্ধারণে ইতিমধ্যেই যথাযথ তদন্ত শুরু করেছে তাইওয়ান বিমানবাহিনী। পাইলটের খোঁজ মেলার আগ পর্যন্ত উদ্ধার অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

শেয়ার করুন
Generating Photo Card...
Please wait...