মার্কিন হামলার পর ভেনেজুয়েলায় আতঙ্ক, নিত্যপণ্যের দামে রেকর্ড
মার্কিন সামরিক বাহিনীর অভিযানে ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোকে অপহরণের পর দেশটির রাজধানী কারাকাস পরিণত হয়েছে এক নীরব নগরীতে। গত ২ জানুয়ারি মধ্যরাতে ডোনাল্ড ট্রাম্প প্রশাসনের এই হামলায় অন্তত ৮০ জন প্রাণ হারিয়েছেন, যা সাধারণ মানুষের মধ্যে গভীর আতঙ্ক ও উদ্বেগের সৃষ্টি করেছে। নিরাপত্তার কারণে শহরের বেশিরভাগ দোকানপাট বন্ধ থাকলেও খোলা দোকানগুলোতে নিত্যপ্রয়োজনীয় পণ্য কেনার জন্য মানুষের দীর্ঘ সারি দেখা গেছে।
অর্থনৈতিক কর্মকাণ্ড স্বাভাবিক রাখার আহ্বান থাকলেও নিরাপত্তা শঙ্কায় কুইন্তা ক্রেসপোসহ বিভিন্ন বাজারের ব্যবসায়ীরা দোকান বন্ধ রেখেছেন। পণ্যের দাম আকাশচুম্বী হওয়ায় মানুষের মধ্যে হাহাকার শুরু হয়েছে। স্থানীয় বাসিন্দা কার্লোস গদয় জানান, দেশের অনিশ্চিত পরিস্থিতির কারণে মানুষ প্রয়োজনীয় জিনিসপত্র কিনে রাখছে। এক কেজি গুঁড়া দুধের দাম বেড়ে ১৬ ডলার ছুঁয়েছে। মোবাইল ফোনের দোকানের কর্মী আলেহান্দ্রা আরিসমেন্দি জানান, এক কার্টন ডিমের দাম এখন ১০ ডলার।

দীর্ঘদিন ধরে দুর্নীতি, অব্যবস্থাপনা ও মার্কিন নিষেধাজ্ঞার কারণে ভেনেজুয়েলার অর্থনীতি কাঙ্ক্ষিত গতি পায়নি। সামরিক অভিযানের পর থেকে বলিভারিয়ান ন্যাশনাল পুলিশ শহরে টহল দিলেও জনমনে আতঙ্ক কাটেনি। ট্রাম্প প্রশাসন দাবি পূরণ না হলে দ্বিতীয় দফা হামলার হুমকি দিয়েছে, যা ভবিষ্যৎ নিয়ে সংশয় বাড়িয়েছে। অনেক কর্মী নিরাপত্তার কথা ভেবে বাসের বদলে ট্যাক্সি ব্যবহার করছেন কর্মস্থলে যাওয়ার জন্য।
সম্পর্কিত খবর
ইউক্রেন যুদ্ধের ফাঁদে বাংলাদেশি তরুণরা, দেশে ফিরলেন মৃত্যুর স্বাদ নিয়ে
মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্র-ইসরাইলের রাডার ব্যবস্থা ধ্বংসের দাবি আইআরজিসির
সংঘাত সত্ত্বেও রাশিয়ার সামরিক সাহায্য চায়নি ইরান: ক্রেমলিন
ইরান নিয়ে সংঘাতে কানাডার ভূমিকা অসম্ভব নয়: মার্ক কার্নি
ইরানের ৩৩ বেসামরিক স্থাপনায় হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র-ইসরায়েল
ইরানের নতুন কৌশল: ভুয়া লক্ষ্যবস্তু দিয়ে বিভ্রান্ত করছে যুক্তরাষ্ট্র-ইসরায়েল

আরও পড়ুন
মার্কিন হামলার পর ভেনেজুয়েলায় আতঙ্ক, নিত্যপণ্যের দামে রেকর্ড
মার্কিন সামরিক বাহিনীর অভিযানে ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোকে অপহরণের পর দেশটির রাজধানী কারাকাস পরিণত হয়েছে এক নীরব নগরীতে। গত ২ জানুয়ারি মধ্যরাতে ডোনাল্ড ট্রাম্প প্রশাসনের এই হামলায় অন্তত ৮০ জন প্রাণ হারিয়েছেন, যা সাধারণ মানুষের মধ্যে গভীর আতঙ্ক ও উদ্বেগের সৃষ্টি করেছে। নিরাপত্তার কারণে শহরের বেশিরভাগ দোকানপাট বন্ধ থাকলেও খোলা দোকানগুলোতে নিত্যপ্রয়োজনীয় পণ্য কেনার জন্য মানুষের দীর্ঘ সারি দেখা গেছে।
অর্থনৈতিক কর্মকাণ্ড স্বাভাবিক রাখার আহ্বান থাকলেও নিরাপত্তা শঙ্কায় কুইন্তা ক্রেসপোসহ বিভিন্ন বাজারের ব্যবসায়ীরা দোকান বন্ধ রেখেছেন। পণ্যের দাম আকাশচুম্বী হওয়ায় মানুষের মধ্যে হাহাকার শুরু হয়েছে। স্থানীয় বাসিন্দা কার্লোস গদয় জানান, দেশের অনিশ্চিত পরিস্থিতির কারণে মানুষ প্রয়োজনীয় জিনিসপত্র কিনে রাখছে। এক কেজি গুঁড়া দুধের দাম বেড়ে ১৬ ডলার ছুঁয়েছে। মোবাইল ফোনের দোকানের কর্মী আলেহান্দ্রা আরিসমেন্দি জানান, এক কার্টন ডিমের দাম এখন ১০ ডলার।

দীর্ঘদিন ধরে দুর্নীতি, অব্যবস্থাপনা ও মার্কিন নিষেধাজ্ঞার কারণে ভেনেজুয়েলার অর্থনীতি কাঙ্ক্ষিত গতি পায়নি। সামরিক অভিযানের পর থেকে বলিভারিয়ান ন্যাশনাল পুলিশ শহরে টহল দিলেও জনমনে আতঙ্ক কাটেনি। ট্রাম্প প্রশাসন দাবি পূরণ না হলে দ্বিতীয় দফা হামলার হুমকি দিয়েছে, যা ভবিষ্যৎ নিয়ে সংশয় বাড়িয়েছে। অনেক কর্মী নিরাপত্তার কথা ভেবে বাসের বদলে ট্যাক্সি ব্যবহার করছেন কর্মস্থলে যাওয়ার জন্য।
সম্পর্কিত খবর
ইউক্রেন যুদ্ধের ফাঁদে বাংলাদেশি তরুণরা, দেশে ফিরলেন মৃত্যুর…
মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্র-ইসরাইলের রাডার ব্যবস্থা ধ্বংসের দাবি আইআরজিসির
সংঘাত সত্ত্বেও রাশিয়ার সামরিক সাহায্য চায়নি ইরান: ক্রেমলিন
ইরান নিয়ে সংঘাতে কানাডার ভূমিকা অসম্ভব নয়: মার্ক…
ইরানের ৩৩ বেসামরিক স্থাপনায় হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র-ইসরায়েল
ইরানের নতুন কৌশল: ভুয়া লক্ষ্যবস্তু দিয়ে বিভ্রান্ত করছে…