ট্রাম্পকে সরাসরি চ্যালেঞ্জ পেত্রোর, যুদ্ধের মাঝে স্কুলে শিশুরা

প্রাইম বার্তা অনলাইন
০৭ জানুয়ারি ২০২৬ ৬:৫৫ এএম
ট্রাম্পকে সরাসরি চ্যালেঞ্জ পেত্রোর, যুদ্ধের মাঝে স্কুলে শিশুরা

বিশ্ব রাজনীতিতে নতুন উত্তেজনা সৃষ্টি হয়েছে। ভেনেজুয়েলায় মার্কিন সামরিক অভিযানের জেরে কলম্বিয়ার প্রেসিডেন্ট গুস্তাভো পেত্রো মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে প্রকাশ্যে চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছেন। এদিকে জাতিসংঘ জানিয়েছে, ভেনেজুয়েলা ইস্যুতে যুক্তরাষ্ট্রের পদক্ষেপের কারণে বিশ্বব্যাপী নিরাপত্তার পরিস্থিতি আরও অবনতি হয়েছে।

সোমবার (৫ জানুয়ারি) দেওয়া এক ভাষণে গুস্তাভো পেত্রো ট্রাম্পের উদ্দেশ্যে বলেন, তিনি যেন এসে তাকে ধরেন কারণ তিনি নিজ দেশেই ট্রাম্পের জন্য অপেক্ষা করছেন। অন্যদিকে ভেনেজুয়েলার রাজধানী কারাকাসে নিরাপত্তার কারণ দেখিয়ে বহু সামরিক চেকপোস্ট স্থাপন করা হয়েছে। এমনকি শহরে প্রবেশের অনুমতি পাচ্ছেন না বিদেশি সাংবাদিকরাও।

উত্তরাঞ্চলীয় রাজনীতির পাশাপাশি ফিলিস্তিনের গাজা উপত্যকার মানবিক বিপর্যয়ও গভীরতর হচ্ছে। চারপাশে গুলির শব্দ আর মৃত্যুভয় উপেক্ষা করেই স্কুলে ফিরছে শিশুরা। গাজার বেইত লাহিয়ায় দুই বছর পর প্রথম স্কুলের দিনে সাত বছর বয়সী তুলিনকে একটি ছোট তাঁবুতে ক্লাসের প্রস্তুতি নিতে দেখা গেছে।

শেয়ার করুন
Generating Photo Card...
Please wait...