বিজ্ঞাপন

মার্কিন অভিযানে উত্তপ্ত ভেনেজুয়েলা, গাজায় যুদ্ধের মাঝেও স্কুল

প্রাইম বার্তা অনলাইন
০৭ জানুয়ারি ২০২৬ ৫:৫০ এএম
মার্কিন অভিযানে উত্তপ্ত ভেনেজুয়েলা, গাজায় যুদ্ধের মাঝেও স্কুল

ভেনেজুয়েলায় মার্কিন সামরিক অভিযানের জেরে দক্ষিণ আমেরিকা অঞ্চলে উত্তেজনা তীব্র আকার ধারণ করেছে। এই পরিস্থিতিতে কলম্বিয়ার প্রেসিডেন্ট গুস্তাভো পেত্রো মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে সরাসরি চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছেন। সোমবার (৫ জানুয়ারি) এক বয়ানে তিনি ট্রাম্পের উদ্দেশ্যে বলেন, এসে আমাকে ধরুন, আমি এখানেই আপনার জন্য অপেক্ষা করছি।

নিরাপত্তা ঝুঁকি বাড়ার কারণে ভেনেজুয়েলার রাজধানী কারাকাসজুড়ে কয়েক ডজন সামরিক চেকপোস্ট বসানো হয়েছে। বিদেশি সাংবাদিকদের ওপরও শহরে প্রবেশের কঠোর নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে। জাতিসংঘের পক্ষ থেকে সতর্ক করা হয়েছে যে, মার্কিন এই পদক্ষেপের কারণে বিশ্বব্যাপী নিরাপত্তা পরিস্থিতি আরও ভঙ্গুর হয়ে পড়েছে।

বিজ্ঞাপন

এদিকে যুদ্ধবিধ্বস্ত গাজায় মানবিক পরিস্থিতি অত্যন্ত করুণ। উত্তরাঞ্চলের বেইত লাহিয়ায় সাত বছর বয়সী তুলিন দীর্ঘ দুই বছর পর স্কুলে ফিরেছে। চারপাশে গুলির শব্দ আর গোলাগুলির হুমকি উপেক্ষা করেই ছোট একটি তাঁবুতে দাঁড়িয়ে তার নতুন স্কুলের প্রথম দিনের ক্লাসে অংশ নিতে হয়েছে তাকে।

বিজ্ঞাপন
শেয়ার করুন
Generating Photo Card...
Please wait...