বিজ্ঞাপন

কারাকাসে সেনা মোতায়েন, ট্রাম্পকে চ্যালেঞ্জ পেত্রোর

প্রাইম বার্তা অনলাইন
০৭ জানুয়ারি ২০২৬ ৫:৩৭ এএম
কারাকাসে সেনা মোতায়েন, ট্রাম্পকে চ্যালেঞ্জ পেত্রোর

ভেনেজুয়েলার রাজধানী কারাকাসে নিরাপত্তা বেষ্টনী জোরদার করা হয়েছে, সেখানে বহু সামরিক চেকপোস্ট স্থাপন এবং বিদেশি সাংবাদিকদের প্রবেশে নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে। মার্কিন সামরিক অভিযানের প্রেক্ষাপটে এই পদক্ষেপ নেওয়া হলেও এবার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে সরাসরি চ্যালেঞ্জ ছুড়ে দিলেন কলম্বিয়ার প্রেসিডেন্ট গুস্তাভো পেত্রো।

সোমবার (৫ জানুয়ারি) এক বক্তব্যে গুস্তাভো পেত্রো ট্রাম্পকে উদ্দেশ করে বলেন, তাকে ধরতে আসুন কারণ তিনি এখানেই অপেক্ষা করছেন। এই উত্তেজনার মধ্যেই জাতিসংঘ সতর্ক করে দিয়েছে যে, ভেনেজুয়েলায় মার্কিন পদক্ষেপের ফলে বিশ্বব্যাপী নিরাপত্তা পরিস্থিতি আরও অবনতির দিকে যাচ্ছে।

বিজ্ঞাপন

অন্যদিকে, গাজার উত্তরাঞ্চলীয় বেইত লাহিয়ায় চারপাশের গুলির শব্দ ও গোলাগুলির ঝুঁকি উপেক্ষা করে স্কুলে ফিরছে শিশুরা। দুই বছর পর ছোট একটি তাঁবুতে স্কুলের ক্লাস শুরু হয়েছে, যেখানে সাত বছর বয়সী তুলিনসহ অন্যান্য শিশুরা ঝুঁকি নিয়ে পড়াশোনার সুযোগ নিচ্ছে। যুদ্ধকবলিত এলাকায় জীবনের ঝুঁকি থাকা সত্ত্বেও শিশুদের এই উদ্যম বিশ্ববাসীকে নতুন করে ভাবায় ফেলেছে।

বিজ্ঞাপন
শেয়ার করুন
Generating Photo Card...
Please wait...