ট্রাম্পকে সরাসরি চ্যালেঞ্জ কলম্বিয়ার প্রেসিডেন্টের, চরম উত্তেজনা

প্রাইম বার্তা অনলাইন
০৭ জানুয়ারি ২০২৬ ৫:১৭ এএম
ট্রাম্পকে সরাসরি চ্যালেঞ্জ কলম্বিয়ার প্রেসিডেন্টের, চরম উত্তেজনা

মার্কিন যুক্তরাষ্ট্রের সামরিক পদক্ষেপের জেরে দক্ষিণ আমেরিকায় রাজনৈতিক উত্তেজনা তুঙ্গে উঠেছে। ভেনেজুয়েলায় মার্কিন অভিযানের প্রেক্ষাপটে কলম্বিয়ার প্রেসিডেন্ট গুস্তাভো পেত্রো মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে প্রকাশ্যে চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছেন। গত সোমবার দেওয়া এক বক্তব্যে তিনি ট্রাম্পকে উদ্দেশ্য করে বলেন, এসে আমাকে ধরুন, আমি এখানেই আপনার জন্য অপেক্ষা করছি।

এদিকে, ভেনেজুয়েলার রাজধানী কারাকাসে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। শহরজুড়ে অসংখ্য সামরিক চেকপোস্ট স্থাপন করা হয়েছে এবং বিদেশি সাংবাদিকদের প্রবেশে নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে। জাতিসংঘ জানিয়েছে, ভেনেজুয়েলায় মার্কিন পদক্ষেপের কারণে বিশ্বব্যাপী নিরাপত্তার পরিবেশ আরও ঝুঁকিপূর্ণ হয়ে উঠেছে।

বিশ্বের অন্যত্র গাজায় যুদ্ধের মাঝেও শিশুদের শিক্ষার প্রতি আগ্রহ থেমে নেই। গাজার উত্তরাঞ্চলের বেইত লাহিয়ায় দুই বছর পর স্কুলের দরজায় দাঁড়িয়েছে সাত বছরের শিশু তুলিন। চারপাশে গুলির শব্দ আর গোলাগুলির ঝুঁকি থাকা সত্ত্বেও একটি ছোট তাঁবুতে তার নতুন শিক্ষাজীবনের যাত্রা শুরু হয়েছে।

শেয়ার করুন
Generating Photo Card...
Please wait...