পেত্রোর ট্রাম্পকে চ্যালেঞ্জ, গাজায় বিপন্ন জীবনেও স্কুলে শিশুরা

প্রাইম বার্তা অনলাইন
০৭ জানুয়ারি ২০২৬ ৫:১০ এএম
পেত্রোর ট্রাম্পকে চ্যালেঞ্জ, গাজায় বিপন্ন জীবনেও স্কুলে শিশুরা

ভেনেজুয়েলায় মার্কিন সামরিক অভিযানের প্রেক্ষাপটে দক্ষিণ আমেরিকাজুড়ে রাজনৈতিক উত্তেজনা তীব্র হয়ে উঠেছে। এই পরিস্থিতিতে সোমবার (৫ জানুয়ারি) কলম্বিয়ার প্রেসিডেন্ট গুস্তাভো পেত্রো মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে প্রকাশ্যে চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছেন। অন্যদিকে, ভেনেজুয়েলার রাজধানী কারাকাসে নিরাপত্তা বেষ্টনী জোরদার করা হয়েছে।

গুস্তাভো পেত্রো তার বক্তব্যে ট্রাম্পের উদ্দেশ্যে বলেন, তিনি যেন এসে তাকে গ্রেফতার করেন কারণ তিনি এখানেই অপেক্ষা করছেন। কারাকাস শহরে বিভিন্ন স্থানে ডজনখানেক সামরিক চেকপোস্ট স্থাপন করা হয়েছে এবং বিদেশি সাংবাদিকদের প্রবেশে কঠোর নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে। জাতিসংঘ এই পরিস্থিতিতে উদ্বেগ প্রকাশ করে জানিয়েছে, মার্কিন পদক্ষেপের কারণে বিশ্বব্যাপী নিরাপত্তার ঝুঁকি আরও বেড়েছে।

যুদ্ধবিধ্বস্ত গাজা উপত্যকায় অবশ্য স্বাভাবিকতা ফেরানোর ক্ষুদ্র প্রয়াস লক্ষ্য করা যাচ্ছে। উত্তর গাজার বেইত লাহিয়ায় চারপাশে গুলির শব্দ আর গোলাবর্ষণের আশঙ্কা সত্ত্বেও দুই বছর পর স্কুলে ফিরেছে সাত বছর বয়সী তুলিন। একটি ছোট তাঁবুতে স্কুল বসে এই শিশুটির মতো অন্যান্যরাও প্রাণঘাতী পরিবেশের মাঝেই পড়াশোনার সুযোগ খুঁজে নিচ্ছে।

শেয়ার করুন
Generating Photo Card...
Please wait...