মোদিকে অপহরণের ভয় প্রকাশ, বিতর্কের মুখে পৃথ্বীরাজ চবান
মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প কি ভেনেজুয়েলার মতো ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকেও অপহরণ করবেন? কংগ্রেস নেতা পৃথ্বীরাজ চবানের এমন প্রশ্ন ঘিরে রাজনৈতিক মহলে ব্যাপক বিতর্ক সৃষ্টি হয়েছে। চবানের এই মন্তব্যকে দেশকে হেয় প্রতিপন্ন করা বলে উল্লেখ করেছেন জম্মু ও কাশ্মীরের সাবেক ডিজিপি এসপি বৈদ। মার্কিন প্রশাসনের কঠোর শুল্ক নীতির প্রেক্ষাপটে চবান এই ধরনের আশঙ্কা প্রকাশ করেছেন বলে জানা গেছে।
আমেরিকার সঙ্গে বাণিজ্য যুদ্ধের জের ধরে পৃথ্বীরাজ চবান দাবি করেছেন, ৫০ শতাংশ শুল্ক আরোপের ফলে দুই দেশের বাণিজ্য প্রায় স্থবির হয়ে পড়েছে। তবে সামাজিক যোগাযোগমাধ্যমে এক পারমাণবিক শক্তিধর রাষ্ট্রের নেতার বিরুদ্ধে এমন ‘মূর্খতাপূর্ণ’ বক্তব্য দেওয়ার জন্য তাকে সমালোচনার মুখে পড়তে হয়েছে। এর আগে কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খার্গেও প্রধানমন্ত্রীর ওপর ট্রাম্পের প্রভাব নিয়ে প্রশ্ন তুলে বিতর্ক তৈরি করেছিলেন।

পৃথ্বীরাজ চবানের বক্তব্যের তীব্র নিন্দা জানিয়ে এসপি বৈদ বলেছেন, কথা বলার আগে চিন্তা-ভাবনা করা উচিত। তার মতে, এমন মন্তব্য কংগ্রেসের আদর্শকেই ফুটিয়ে তোলে যা দেশের জন্য অপমানজনক। অন্যদিকে, শুল্ক বৃদ্ধির পরও চলতি অর্থবছরের এপ্রিল থেকে নভেম্বর পর্যন্ত আমেরিকায় ভারতের রপ্তানি আয় বেড়েছে ১১.৩৮ শতাংশ। এই সময়ে ৫৯.০৪ বিলিয়ন ডলারের পণ্য রপ্তানি হয়েছে, যা কংগ্রেস নেতার বাণিজ্য বন্ধ হয়ে যাওয়ার দাবিকে ভুল প্রমাণ করেছে।
সম্পর্কিত খবর
ইউক্রেন যুদ্ধের ফাঁদে বাংলাদেশি তরুণরা, দেশে ফিরলেন মৃত্যুর স্বাদ নিয়ে
মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্র-ইসরাইলের রাডার ব্যবস্থা ধ্বংসের দাবি আইআরজিসির
সংঘাত সত্ত্বেও রাশিয়ার সামরিক সাহায্য চায়নি ইরান: ক্রেমলিন
ইরান নিয়ে সংঘাতে কানাডার ভূমিকা অসম্ভব নয়: মার্ক কার্নি
ইরানের ৩৩ বেসামরিক স্থাপনায় হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র-ইসরায়েল
ইরানের নতুন কৌশল: ভুয়া লক্ষ্যবস্তু দিয়ে বিভ্রান্ত করছে যুক্তরাষ্ট্র-ইসরায়েল

আরও পড়ুন
মোদিকে অপহরণের ভয় প্রকাশ, বিতর্কের মুখে পৃথ্বীরাজ চবান
মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প কি ভেনেজুয়েলার মতো ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকেও অপহরণ করবেন? কংগ্রেস নেতা পৃথ্বীরাজ চবানের এমন প্রশ্ন ঘিরে রাজনৈতিক মহলে ব্যাপক বিতর্ক সৃষ্টি হয়েছে। চবানের এই মন্তব্যকে দেশকে হেয় প্রতিপন্ন করা বলে উল্লেখ করেছেন জম্মু ও কাশ্মীরের সাবেক ডিজিপি এসপি বৈদ। মার্কিন প্রশাসনের কঠোর শুল্ক নীতির প্রেক্ষাপটে চবান এই ধরনের আশঙ্কা প্রকাশ করেছেন বলে জানা গেছে।
আমেরিকার সঙ্গে বাণিজ্য যুদ্ধের জের ধরে পৃথ্বীরাজ চবান দাবি করেছেন, ৫০ শতাংশ শুল্ক আরোপের ফলে দুই দেশের বাণিজ্য প্রায় স্থবির হয়ে পড়েছে। তবে সামাজিক যোগাযোগমাধ্যমে এক পারমাণবিক শক্তিধর রাষ্ট্রের নেতার বিরুদ্ধে এমন ‘মূর্খতাপূর্ণ’ বক্তব্য দেওয়ার জন্য তাকে সমালোচনার মুখে পড়তে হয়েছে। এর আগে কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খার্গেও প্রধানমন্ত্রীর ওপর ট্রাম্পের প্রভাব নিয়ে প্রশ্ন তুলে বিতর্ক তৈরি করেছিলেন।

পৃথ্বীরাজ চবানের বক্তব্যের তীব্র নিন্দা জানিয়ে এসপি বৈদ বলেছেন, কথা বলার আগে চিন্তা-ভাবনা করা উচিত। তার মতে, এমন মন্তব্য কংগ্রেসের আদর্শকেই ফুটিয়ে তোলে যা দেশের জন্য অপমানজনক। অন্যদিকে, শুল্ক বৃদ্ধির পরও চলতি অর্থবছরের এপ্রিল থেকে নভেম্বর পর্যন্ত আমেরিকায় ভারতের রপ্তানি আয় বেড়েছে ১১.৩৮ শতাংশ। এই সময়ে ৫৯.০৪ বিলিয়ন ডলারের পণ্য রপ্তানি হয়েছে, যা কংগ্রেস নেতার বাণিজ্য বন্ধ হয়ে যাওয়ার দাবিকে ভুল প্রমাণ করেছে।
সম্পর্কিত খবর
ইউক্রেন যুদ্ধের ফাঁদে বাংলাদেশি তরুণরা, দেশে ফিরলেন মৃত্যুর…
মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্র-ইসরাইলের রাডার ব্যবস্থা ধ্বংসের দাবি আইআরজিসির
সংঘাত সত্ত্বেও রাশিয়ার সামরিক সাহায্য চায়নি ইরান: ক্রেমলিন
ইরান নিয়ে সংঘাতে কানাডার ভূমিকা অসম্ভব নয়: মার্ক…
ইরানের ৩৩ বেসামরিক স্থাপনায় হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র-ইসরায়েল
ইরানের নতুন কৌশল: ভুয়া লক্ষ্যবস্তু দিয়ে বিভ্রান্ত করছে…