বিজ্ঞাপন

মোদিকে অপহরণের ভয় প্রকাশ করে সমালোচিত কংগ্রেস নেতা

প্রাইম বার্তা অনলাইন
০৭ জানুয়ারি ২০২৬ ৪:৪৯ এএম
মোদিকে অপহরণের ভয় প্রকাশ করে সমালোচিত কংগ্রেস নেতা

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প কি ভেনেজুয়েলার মতো ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকেও অপহরণ করতে পারেন? কংগ্রেস নেতা পৃথ্বীরাজ চবানের এমন প্রশ্ন ঘিরে দেশজুড়ে ব্যাপক সমালোচনা ও বিতর্ক সৃষ্টি হয়েছে। মার্কিন যুক্তরাষ্ট্রের শুল্ক নীতির প্রেক্ষাপটে তোলা এই মন্তব্যকে সামাজিক যোগাযোগমাধ্যমে অনেকেই মূর্খতাপূর্ণ ও অবিবেচক হিসেবে আখ্যায়িত করেছেন।

সাবেক জম্মু ও কাশ্মীর পুলিশের মহাপরিচালক এসপি বৈদ এই বক্তব্যের তীব্র নিন্দা জানিয়েছেন। তিনি বলেন, একটি পারমাণবিক শক্তিধর দেশের প্রধানমন্ত্রীকে নিয়ে এমন ধারণা প্রকাশ করা পুরো জাতিকে অপমান করার শামিল। অন্যদিকে, ৫০ শতাংশ শুল্ক আরোপের পরেও চলতি বছরের এপ্রিল থেকে নভেম্বর মাস পর্যন্ত ভারতের রপ্তানি আয় যুক্তরাষ্ট্র থেকে ১১.৩৮ শতাংশ বেড়ে ৫৯.০৪ বিলিয়ন ডলারে দাঁড়িয়েছে। গত নভেম্বর মাসে একক মাসে এই প্রবৃদ্ধি ছিল ২২.৬১ শতাংশ।

বিজ্ঞাপন

এর আগে কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খার্গেও ট্রাম্পের মন্তব্য প্রসঙ্গে প্রধানমন্ত্রীর সমালোচনা করেছিলেন। পারমাণবিক শক্তিধর দেশের গুরুত্বপূর্ণ ব্যক্তিদের নিয়ে এমন অবাস্তব রাজনৈতিক বক্তব্যের কারণে এখন প্রধান বিরোধী দলের মানসিকতা নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে।

বিজ্ঞাপন
শেয়ার করুন
Generating Photo Card...
Please wait...