বিজ্ঞাপন

ট্রাম্পকে চ্যালেঞ্জ পেত্রোর, ভেনেজুয়েলায় সেনা মোতায়েন ও গাজায় স্কুল

প্রাইম বার্তা অনলাইন
০৭ জানুয়ারি ২০২৬ ৪:৩৫ এএম
ট্রাম্পকে চ্যালেঞ্জ পেত্রোর, ভেনেজুয়েলায় সেনা মোতায়েন ও গাজায় স্কুল

ভেনেজুয়েলার রাজধানী কারাকাসে সামরিক উত্তেজনা বিরাজ করছে, শহরজুড়ে বসানো হয়েছে বেশ কয়েকটি চেকপোস্ট। নিরাপত্তা বাহিনী কর্তৃক বিদেশি সাংবাদিকদের শহরে প্রবেশে বাধা দেওয়া হচ্ছে। এদিকে, দেশটিতে মার্কিন সামরিক অভিযানের প্রেক্ষাপটে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে প্রকাশ্যে চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছেন কলম্বিয়ার প্রেসিডেন্ট গুস্তাভো পেত্রো।

সোমবার (৫ জানুয়ারি) এক বক্তব্যে পেত্রো ট্রাম্পের উদ্দেশ্যে বলেন, তিনি যেন এসে তাকে গ্রেফতার করেন, কারণ তিনি এখানেই অপেক্ষা করছেন। এই পরিস্থিতিতে জাতিসংঘ জানিয়েছে, ভেনেজুয়েলায় মার্কিন পদক্ষেপের কারণে বিশ্বব্যাপী নিরাপত্তা পরিস্থিতি আরও ঝুঁকিপূর্ণ হয়ে উঠেছে।

বিজ্ঞাপন

যুদ্ধকবলিত গাজায় শিশুদের জীবন ঝুঁকির মুখে প্রতিনিয়ত। উত্তর গাজার বেইত লাহিয়ায় গোলাগুলির শব্দ আর মৃত্যুভয়ের মধ্যেই একটি ছোট তাঁবুতে স্কুলে যাওয়ার প্রস্তুতি নিচ্ছে সাত বছর বয়সী তুলিন। দীর্ঘ দুই বছর পর তার জন্য স্কুলের ক্লাস শুরু হলেও, যেকোনো সময় ঘটে যেতে পারে বড় কোনো দুর্ঘটনা।

বিজ্ঞাপন
শেয়ার করুন
Generating Photo Card...
Please wait...