‘ট্রাম্প কি মোদিকে অপহরণ করবেন?’ বিতর্কিত মন্তব্য কংগ্রেস নেতার
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প কি ভেনেজুয়েলার মতো ভারতের প্রধানমন্ত্রীকেও ‘অপহরণ’ করবেন? কংগ্রেস নেতা পৃথ্বীরাজ চবানের এমন প্রশ্ন ঘিরে দেশজুড়ে তোলপাড় শুরু হয়েছে। যুক্তরাষ্ট্রের শুল্ক নীতি নিয়ে আলোচনার মাঝে এই মন্তব্যকে রাজনৈতিক মহলে অগ্রহণযোগ্য ও দেশের ভাবমূর্তি ক্ষুণ্ণ করার প্রচেষ্টা হিসেবে দেখা হচ্ছে।
চবানের এই বক্তব্যের তীব্র সমালোচনা করেছেন জম্মু ও কাশ্মীরের সাবেক ডিজিপি এসপি বৈদ। তিনি বলেন, একটি স্বাধীন ও সার্বভৌম দেশের প্রধানমন্ত্রীকে নিয়ে এ ধরনের অবমাননাকর মন্তব্য কংগ্রেসের মানসিকতাই প্রকাশ করে। অন্যদিকে, সামাজিক যোগাযোগমাধ্যমেও সাধারণ মানুষ একজন পারমাণবিক শক্তিধর রাষ্ট্রের নেতার বিরুদ্ধে এমন ‘মূর্খতাপূর্ণ’ আলোচনায় ক্ষোভ প্রকাশ করেছেন।

এর আগে কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খার্গেও ট্রাম্পের সঙ্গে মোদির সম্পর্ক নিয়ে বিতর্কিত মন্তব্য করেছিলেন। তবে বাস্তব পরিসংখ্যান বলছে ভিন্ন কথা। মার্কিন শুল্কবৃদ্ধির পরও চলতি অর্থবছরের এপ্রিল থেকে নভেম্বর পর্যন্ত ভারতের রপ্তানি বেড়েছে ১১.৩৮ শতাংশ, যা দাঁড়িয়েছে ৫৯.০৪ বিলিয়ন ডলারে। শুধু নভেম্বর মাসেই যুক্তরাষ্ট্রে ভারতের পণ্য রপ্তানি বৃদ্ধির হার ছিল ২২.৬১ শতাংশ।
সম্পর্কিত খবর
ইউক্রেন যুদ্ধের ফাঁদে বাংলাদেশি তরুণরা, দেশে ফিরলেন মৃত্যুর স্বাদ নিয়ে
মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্র-ইসরাইলের রাডার ব্যবস্থা ধ্বংসের দাবি আইআরজিসির
সংঘাত সত্ত্বেও রাশিয়ার সামরিক সাহায্য চায়নি ইরান: ক্রেমলিন
ইরান নিয়ে সংঘাতে কানাডার ভূমিকা অসম্ভব নয়: মার্ক কার্নি
ইরানের ৩৩ বেসামরিক স্থাপনায় হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র-ইসরায়েল
ইরানের নতুন কৌশল: ভুয়া লক্ষ্যবস্তু দিয়ে বিভ্রান্ত করছে যুক্তরাষ্ট্র-ইসরায়েল

আরও পড়ুন
‘ট্রাম্প কি মোদিকে অপহরণ করবেন?’ বিতর্কিত মন্তব্য কংগ্রেস নেতার
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প কি ভেনেজুয়েলার মতো ভারতের প্রধানমন্ত্রীকেও ‘অপহরণ’ করবেন? কংগ্রেস নেতা পৃথ্বীরাজ চবানের এমন প্রশ্ন ঘিরে দেশজুড়ে তোলপাড় শুরু হয়েছে। যুক্তরাষ্ট্রের শুল্ক নীতি নিয়ে আলোচনার মাঝে এই মন্তব্যকে রাজনৈতিক মহলে অগ্রহণযোগ্য ও দেশের ভাবমূর্তি ক্ষুণ্ণ করার প্রচেষ্টা হিসেবে দেখা হচ্ছে।
চবানের এই বক্তব্যের তীব্র সমালোচনা করেছেন জম্মু ও কাশ্মীরের সাবেক ডিজিপি এসপি বৈদ। তিনি বলেন, একটি স্বাধীন ও সার্বভৌম দেশের প্রধানমন্ত্রীকে নিয়ে এ ধরনের অবমাননাকর মন্তব্য কংগ্রেসের মানসিকতাই প্রকাশ করে। অন্যদিকে, সামাজিক যোগাযোগমাধ্যমেও সাধারণ মানুষ একজন পারমাণবিক শক্তিধর রাষ্ট্রের নেতার বিরুদ্ধে এমন ‘মূর্খতাপূর্ণ’ আলোচনায় ক্ষোভ প্রকাশ করেছেন।

এর আগে কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খার্গেও ট্রাম্পের সঙ্গে মোদির সম্পর্ক নিয়ে বিতর্কিত মন্তব্য করেছিলেন। তবে বাস্তব পরিসংখ্যান বলছে ভিন্ন কথা। মার্কিন শুল্কবৃদ্ধির পরও চলতি অর্থবছরের এপ্রিল থেকে নভেম্বর পর্যন্ত ভারতের রপ্তানি বেড়েছে ১১.৩৮ শতাংশ, যা দাঁড়িয়েছে ৫৯.০৪ বিলিয়ন ডলারে। শুধু নভেম্বর মাসেই যুক্তরাষ্ট্রে ভারতের পণ্য রপ্তানি বৃদ্ধির হার ছিল ২২.৬১ শতাংশ।
সম্পর্কিত খবর
ইউক্রেন যুদ্ধের ফাঁদে বাংলাদেশি তরুণরা, দেশে ফিরলেন মৃত্যুর…
মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্র-ইসরাইলের রাডার ব্যবস্থা ধ্বংসের দাবি আইআরজিসির
সংঘাত সত্ত্বেও রাশিয়ার সামরিক সাহায্য চায়নি ইরান: ক্রেমলিন
ইরান নিয়ে সংঘাতে কানাডার ভূমিকা অসম্ভব নয়: মার্ক…
ইরানের ৩৩ বেসামরিক স্থাপনায় হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র-ইসরায়েল
ইরানের নতুন কৌশল: ভুয়া লক্ষ্যবস্তু দিয়ে বিভ্রান্ত করছে…