বিজ্ঞাপন

ট্রাম্প কি মোদিকে অপহরণ করবেন? বিতর্কিত প্রশ্ন কংগ্রেস নেতার

প্রাইম বার্তা অনলাইন
০৭ জানুয়ারি ২০২৬ ৪:০৮ এএম
ট্রাম্প কি মোদিকে অপহরণ করবেন? বিতর্কিত প্রশ্ন কংগ্রেস নেতার

ভারতীয় জাতীয় কংগ্রেসের নেতা পৃথ্বীরাজ চবানের একটি বক্তব্য জোরদার সমালোচনার মুখে পড়েছে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প কি ভেনেজুয়েলার মতো ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকেও অপহরণ করবেন—এমন প্রশ্ন তুলে তিনি নতুন বিতর্কের সৃষ্টি করেছেন। এই মন্তব্যের জেরে সাবেক জম্মু-কাশ্মীর পুলিশের ডিজি এসপি বৈদ তার তীব্র সমালোচনা করেছেন।

আমেরিকার কঠোর শুল্ক নীতির প্রেক্ষাপটে চবান দাবি করেন, ৫০ শতাংশ শুল্কের কারণে দুই দেশের বাণিজ্য প্রায় স্থবির হয়ে পড়েছে। তবে তার এই ‘অপহরণ’ তত্ত্ব নিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন এসপি বৈদ। তিনি বলেন, পারমাণবিক শক্তিধর দেশের প্রধানমন্ত্রীকে নিয়ে এমন ধারণা পুরো জাতিকে অপমান করে। কথা বলার আগে চিন্তা-ভাবনার প্রয়োজন বলেও মন্তব্য করেন তিনি। সামাজিক যোগাযোগমাধ্যমেও সাধারণ মানুষ চবানের এই মন্তব্যকে অশিক্ষিত ও অবিবেচক বলে আখ্যায়িত করেছেন।

বিজ্ঞাপন

এদিকে, চবানের বাণিজ্য সংকটের দাবির বিপরীতে পরিসংখ্যান বলছে ভিন্ন কথা। চলতি বছরের এপ্রিল থেকে নভেম্বর পর্যন্ত ভারতের রপ্তানি বেড়েছে ১১.৩৮ শতাংশ, যার পরিমাণ দাঁড়িয়েছে ৫৯.০৪ বিলিয়ন ডলারে। গত নভেম্বরেও এই প্রবৃদ্ধি ছিল ২২.৬১ শতাংশ, যা ৬.৯৮ বিলিয়ন ডলারে দাঁড়িয়েছে। আগেও কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খার্গে ট্রাম্পের মন্তব্যকে কেন্দ্র করে প্রধানমন্ত্রীকে কটাক্ষ করেছিলেন। এমন পরিস্থিতিতে প্রশ্ন উঠেছে, দেশের বিরুদ্ধে এই ধরনের মানসিকতা কি কংগ্রেসের রাজনীতিরই অঙ্গ?

বিজ্ঞাপন
শেয়ার করুন
Generating Photo Card...
Please wait...