বিজ্ঞাপন

কলম্বিয়া-যুক্তরাষ্ট্র উত্তেজনা, গাজায় যুদ্ধের মাঝে স্কুল

প্রাইম বার্তা অনলাইন
০৭ জানুয়ারি ২০২৬ ৩:৩৩ এএম
কলম্বিয়া-যুক্তরাষ্ট্র উত্তেজনা, গাজায় যুদ্ধের মাঝে স্কুল

আন্তর্জাতিক অঙ্গনে উত্তেজনা বাড়ছে। ভেনেজুয়েলায় মার্কিন সামরিক অভিযানের জেরে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে প্রকাশ্যে চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছেন কলম্বিয়ার প্রেসিডেন্ট গুস্তাভো পেত্রো। সোমবার (৫ জানুয়ারি) এক বক্তব্যে তিনি ট্রাম্পকে উদ্দেশ্য করে বলেন, এসে তাকে ধরতে, তিনি সেখানেই অপেক্ষা করছেন। এই পরিস্থিতিতে ভেনেজুয়েলার রাজধানী কারাকাসে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করতে অসংখ্য সামরিক চেকপোস্ট বসানো হয়েছে এবং বিদেশি সাংবাদিকদের প্রবেশে নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে।

জাতিসংঘ এই পরিস্থিতিতে গভীর উদ্বেগ প্রকাশ করে জানিয়েছে, ভেনেজুয়েলায় মার্কিন পদক্ষেপের কারণে বিশ্বব্যাপী নিরাপত্তা পরিস্থিতি আরও অনিশ্চিত ও ঝুঁকিপূর্ণ হয়ে উঠেছে। কূটনৈতিক এই উত্তেজনার মাঝেও যুদ্ধবিধ্বস্ত গাজায় শিশুদের শিক্ষার প্রতি আগ্রহ স্বত্ত্বেও দৃশ্যমান হয়েছে। গাজার উত্তরাঞ্চলীয় বেইত লাহিয়ায় সাত বছর বয়সী শিশু তুলিন দুই বছর পর স্কুলে যাওয়ার সুযোগ পেয়েছে।

বিজ্ঞাপন

সংঘাতপূর্ণ পরিবেশে গুলির শব্দ আর গোলাগুলির ঝুঁকি উপেক্ষা করে একটি ছোট তাঁবুতে দাঁড়িয়েই স্কুলের প্রথম দিনের ক্লাস শুরু করেছে তুলিন। চারপাশের মৃত্যুভয় উপেক্ষা করে শিশুদের এমন জীবনের স্বাভাবিক ছন্দে ফেরার চেষ্টা বিশ্ববাসীর নজর কেড়েছে।

বিজ্ঞাপন
শেয়ার করুন
Generating Photo Card...
Please wait...