কংগ্রেস নেতার ‘ট্রাম্পের অপহরণ’ মন্তব্যে নিন্দার ঝড়

প্রাইম বার্তা অনলাইন
০৭ জানুয়ারি ২০২৬ ২:০০ এএম
কংগ্রেস নেতার ‘ট্রাম্পের অপহরণ’ মন্তব্যে নিন্দার ঝড়

ভারতের কংগ্রেস নেতা পৃথ্বীরাজ চবানের একটি বিতর্কিত মন্তব্য সম্প্রতি রাজনৈতিক এবং সামাজিক মহলে তীব্র সমালোচনার জন্ম দিয়েছে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প কি ভেনেজুয়েলার মতো ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকেও অপহরণ করবেন—এমন প্রশ্ন তুলে তিনি সবাকে অবাক করে দিয়েছেন। একটি পারমাণবিক শক্তিধর দেশের নেতার বিরুদ্ধে এমন অবিবেচক বক্তব্য দেশকে হেয় করার শামিল বলে সোশ্যাল মিডিয়ায় অনেকেই তার সমালোচনা করেছেন।

মার্কিন যুক্তরাষ্ট্রের ভারতবিরোধী শুল্ক নীতির প্রেক্ষাপটে চবান এই মন্তব্য করেন। তিনি বলেন, ৫০ শতাংশ শুল্কের কারণে দুই দেশের বাণিজ্য প্রায় বন্ধ হয়ে গেছে এবং ব্যবসায়ীরা লোকসানের মুখে পড়ায় বিকল্প বাজার খোঁজা হচ্ছে। এর জেরে সাবেক জম্মু ও কাশ্মীর পুলিশ ডিজি এসপি বৈদ তাকে কঠোর ভাষায় আক্রমণ করে বলেছেন, চবানের কথা কংগ্রেসের আদর্শকে প্রতিফলিত করে এবং কথা বলার আগে চিন্তা করা উচিত ছিল।

তবে পরিসংখ্যান বলছে ভিন্ন কথা। মার্কিন শুল্ক বৃদ্ধির মধ্যেও চলতি বছরের এপ্রিল থেকে নভেম্বর পর্যন্ত ভারতের রপ্তানি বেড়েছে ১১.৩৮ শতাংশ, যা দাঁড়িয়েছে ৫৯.০৪ বিলিয়ন ডলারে। গত নভেম্বরেও এই রপ্তানি আয় ২২.৬১ শতাংশ বৃদ্ধি পেয়ে ৬.৯৮ বিলিয়ন ডলারে পৌঁছেছে। বাস্তব তথ্যের ঊর্ধ্বে উঠে এমন মন্তব্য কংগ্রেসের দেশবিরোধী মানসিকতাকেই ফুটিয়ে তোলে বলে মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকরা।

শেয়ার করুন
Generating Photo Card...
Please wait...