ইসলাম গ্রহণে বিয়ে, ভিসা শেষে ভারতে ফেরত যাচ্ছেন শিখ নারী
ধর্মীয় ভ্রমণে পাকিস্তানে গিয়ে ইসলাম ধর্ম গ্রহণ করে বিয়ে করেছেন ভারতীয় শিখ নারী সরবজিৎ কৌর। তবে ভিসার মেয়াদ শেষ হওয়ায় আইনি বাধ্যবাধকতায় তাকে ওয়াঘা সীমান্তে নিয়ে ভারতে ফেরত পাঠানোর প্রস্তুতি নিয়েছে পাকিস্তান রেঞ্জার্স। খবরে জানা গেছে, ভবিষ্যতে স্বামীর সঙ্গে থাকতে তিনি দেশটিতে ফিরে আসার পরিকল্পনা করছেন।
৪৮ বছর বয়সী ওই নারী গত বছরের ৪ নভেম্বর গুরু নানকের ৫৫৬তম জন্মবার্ষিকী উপলক্ষে পাকিস্তানে যান। ভিসার মেয়াদ ১৩ নভেম্বর শেষ হলেও তিনি সেখানেই অবস্থান করেন এবং শেখুপুরার বাসিন্দা নাসির হুসেনকে বিয়ে করেন। ইসলাম ধর্ম গ্রহণ করে তার নতুন নাম হয় নূর ফাতিমা। ২০২৫ সালের ৫ নভেম্বর ১০ হাজার রুপি মোহরানায় তাদের বিয়ে সম্পন্ন হয়। স্থানীয় আদালতে দেওয়া বিবৃতিতে তিনি জানান, কোনো চাপ ছাড়াই নিজের ইচ্ছায় তিনি এই সিদ্ধান্ত নিয়েছেন।

সরবজিৎ কৌরের আইনজীবী অ্যাডভোকেট আহমেদ হাসান পাশা জানিয়েছেন, ১৯৪৬ সালের ফরেনার্স অ্যাক্ট অনুযায়ী তার মক্কেল বর্তমানে পাকিস্তানে থাকার আইনি অধিকার হারিয়েছেন। তবে ভারতে গিয়ে প্রয়োজনীয় আনুষ্ঠানিকতা শেষে তিনি স্বামীর ভিসায় পাকিস্তানে ফিরে এসে স্থায়ীভাবে বসবাসের আবেদন করবেন বলে জানিয়েছেন আইনজীবী।
সম্পর্কিত খবর
ইউক্রেন যুদ্ধের ফাঁদে বাংলাদেশি তরুণরা, দেশে ফিরলেন মৃত্যুর স্বাদ নিয়ে
মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্র-ইসরাইলের রাডার ব্যবস্থা ধ্বংসের দাবি আইআরজিসির
সংঘাত সত্ত্বেও রাশিয়ার সামরিক সাহায্য চায়নি ইরান: ক্রেমলিন
ইরান নিয়ে সংঘাতে কানাডার ভূমিকা অসম্ভব নয়: মার্ক কার্নি
ইরানের ৩৩ বেসামরিক স্থাপনায় হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র-ইসরায়েল
ইরানের নতুন কৌশল: ভুয়া লক্ষ্যবস্তু দিয়ে বিভ্রান্ত করছে যুক্তরাষ্ট্র-ইসরায়েল

আরও পড়ুন
ইসলাম গ্রহণে বিয়ে, ভিসা শেষে ভারতে ফেরত যাচ্ছেন শিখ নারী
ধর্মীয় ভ্রমণে পাকিস্তানে গিয়ে ইসলাম ধর্ম গ্রহণ করে বিয়ে করেছেন ভারতীয় শিখ নারী সরবজিৎ কৌর। তবে ভিসার মেয়াদ শেষ হওয়ায় আইনি বাধ্যবাধকতায় তাকে ওয়াঘা সীমান্তে নিয়ে ভারতে ফেরত পাঠানোর প্রস্তুতি নিয়েছে পাকিস্তান রেঞ্জার্স। খবরে জানা গেছে, ভবিষ্যতে স্বামীর সঙ্গে থাকতে তিনি দেশটিতে ফিরে আসার পরিকল্পনা করছেন।
৪৮ বছর বয়সী ওই নারী গত বছরের ৪ নভেম্বর গুরু নানকের ৫৫৬তম জন্মবার্ষিকী উপলক্ষে পাকিস্তানে যান। ভিসার মেয়াদ ১৩ নভেম্বর শেষ হলেও তিনি সেখানেই অবস্থান করেন এবং শেখুপুরার বাসিন্দা নাসির হুসেনকে বিয়ে করেন। ইসলাম ধর্ম গ্রহণ করে তার নতুন নাম হয় নূর ফাতিমা। ২০২৫ সালের ৫ নভেম্বর ১০ হাজার রুপি মোহরানায় তাদের বিয়ে সম্পন্ন হয়। স্থানীয় আদালতে দেওয়া বিবৃতিতে তিনি জানান, কোনো চাপ ছাড়াই নিজের ইচ্ছায় তিনি এই সিদ্ধান্ত নিয়েছেন।

সরবজিৎ কৌরের আইনজীবী অ্যাডভোকেট আহমেদ হাসান পাশা জানিয়েছেন, ১৯৪৬ সালের ফরেনার্স অ্যাক্ট অনুযায়ী তার মক্কেল বর্তমানে পাকিস্তানে থাকার আইনি অধিকার হারিয়েছেন। তবে ভারতে গিয়ে প্রয়োজনীয় আনুষ্ঠানিকতা শেষে তিনি স্বামীর ভিসায় পাকিস্তানে ফিরে এসে স্থায়ীভাবে বসবাসের আবেদন করবেন বলে জানিয়েছেন আইনজীবী।
সম্পর্কিত খবর
ইউক্রেন যুদ্ধের ফাঁদে বাংলাদেশি তরুণরা, দেশে ফিরলেন মৃত্যুর…
মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্র-ইসরাইলের রাডার ব্যবস্থা ধ্বংসের দাবি আইআরজিসির
সংঘাত সত্ত্বেও রাশিয়ার সামরিক সাহায্য চায়নি ইরান: ক্রেমলিন
ইরান নিয়ে সংঘাতে কানাডার ভূমিকা অসম্ভব নয়: মার্ক…
ইরানের ৩৩ বেসামরিক স্থাপনায় হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র-ইসরায়েল
ইরানের নতুন কৌশল: ভুয়া লক্ষ্যবস্তু দিয়ে বিভ্রান্ত করছে…