ভেনেজুয়েলা ইস্যুতে ট্রাম্পকে পেত্রোর চ্যালেঞ্জ ও গাজায় শিশুদের স্কুল

প্রাইম বার্তা অনলাইন
০৭ জানুয়ারি ২০২৬ ১২:১১ এএম
ভেনেজুয়েলা ইস্যুতে ট্রাম্পকে পেত্রোর চ্যালেঞ্জ ও গাজায় শিশুদের স্কুল

ভেনেজুয়েলার রাজধানী কারাকাসে বহু সামরিক চেকপোস্ট স্থাপন এবং বিদেশি সাংবাদিকদের প্রবেশে নিষেধাজ্ঞার মধ্য দিয়ে পরিস্থিতি ক্রমশ জটিল হচ্ছে। সম্প্রতি দেশটিতে মার্কিন সামরিক অভিযানের প্রেক্ষাপটে গত সোমবার (৫ জানুয়ারি) যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে সরাসরি চ্যালেঞ্জ জানিয়েছেন কলম্বিয়ার প্রেসিডেন্ট গুস্তাভো পেত্রো।

নিজের বক্তব্যে পেত্রো ট্রাম্পকে উদ্দেশ্য করে বলেছেন, তাকে গ্রেফতার করতে আসুন, কারণ তিনি এখানেই অপেক্ষা করছেন। এই উত্তেজনার মাঝে জাতিসংঘ মন্তব্য করেছে যে, ভেনেজুয়েলায় মার্কিন পদক্ষেপের ফলে বিশ্বব্যাপী নিরাপত্তা পরিস্থিতি আরও অনিশ্চিত ও ঝুঁকিপূর্ণ হয়ে পড়েছে।

অপরদিকে, যুদ্ধকবলিত গাজার বেইত লাহিয়ায় জীবনের ঝুঁকি নিয়ে স্কুলে ফিরছে শিশুরা। চারপাশে গুলির শব্দ আর গোলাবর্ষণের ভয় উপেক্ষা করেই দুই বছর পর একটি ছোট তাঁবুতে প্রথম স্কুলের দিনে যোগ দিয়েছে সাত বছর বয়সী তুলিন।

শেয়ার করুন
Generating Photo Card...
Please wait...