ট্রাম্পকে চ্যালেঞ্জ পেত্রোর, গাজায় শিশুদের ঝুঁকিপূর্ণ স্কুল যাত্রা
ভেনেজুয়েলায় মার্কিন সামরিক হানা ও এর প্রতিক্রিয়ায় দক্ষিণ আমেরিকায় রাজনৈতিক উত্তেজনা তুঙ্গে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বিরুদ্ধে প্রকাশ্যে যুদ্ধ ঘোষণার মতো চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছেন কলম্বিয়ার প্রেসিডেন্ট গুস্তাভো পেত্রো। গত সোমবার এক ভাষণে তিনি ট্রাম্পকে সরাসরি উদ্দেশ্য করে বলেন, তাকে ধরতে আসতে, কারণ তিনি এখানেই অপেক্ষা করছেন।
পরিস্থিতি নিয়ন্ত্রণে ভেনেজুয়েলার রাজধানী কারাকাসে বসানো হয়েছে কয়েক ডজন সামরিক চেকপোস্ট। শহরের নিরাপত্তা পরিস্থিতি স্থিতিশীল রাখতে বিদেশি সাংবাদিকদের প্রবেশেও নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে। এ প্রসঙ্গে জাতিসংঘ জানিয়েছে, ভেনেজুয়েলা ইস্যুতে যুক্তরাষ্ট্রের পদক্ষেপের কারণে বিশ্বের নিরাপত্তা ব্যবস্থা আরও ঝুঁকির মুখে পড়েছে।

যুদ্ধ-সহিংসতার মাঝেও জীবনের স্বাভাবিক ছন্দ ফিরে পেতে মরিয়া গাজার মানুষ। সেখানকার উত্তরাঞ্চলের বেইত লাহিয়ায় গুলির শব্দ আর গোলাবর্ষণের ভয় উপেক্ষা করেই স্কুলের উদ্দেশ্যে বের হয়েছে সাত বছরের শিশু তুলিন। দুই বছর পর এটিই তার প্রথম স্কুলের দিন। ছোট একটি তাঁবুতে দাঁড়িয়ে স্কুলে যাওয়ার প্রস্তুতি নেওয়ার দৃশ্যটি যুদ্ধের ভয়াবহতার বাইরে মানবিক সংগ্রামের এক অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছে।
সম্পর্কিত খবর
ইউক্রেন যুদ্ধের ফাঁদে বাংলাদেশি তরুণরা, দেশে ফিরলেন মৃত্যুর স্বাদ নিয়ে
মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্র-ইসরাইলের রাডার ব্যবস্থা ধ্বংসের দাবি আইআরজিসির
সংঘাত সত্ত্বেও রাশিয়ার সামরিক সাহায্য চায়নি ইরান: ক্রেমলিন
ইরান নিয়ে সংঘাতে কানাডার ভূমিকা অসম্ভব নয়: মার্ক কার্নি
ইরানের ৩৩ বেসামরিক স্থাপনায় হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র-ইসরায়েল
ইরানের নতুন কৌশল: ভুয়া লক্ষ্যবস্তু দিয়ে বিভ্রান্ত করছে যুক্তরাষ্ট্র-ইসরায়েল

আরও পড়ুন
ট্রাম্পকে চ্যালেঞ্জ পেত্রোর, গাজায় শিশুদের ঝুঁকিপূর্ণ স্কুল যাত্রা
ভেনেজুয়েলায় মার্কিন সামরিক হানা ও এর প্রতিক্রিয়ায় দক্ষিণ আমেরিকায় রাজনৈতিক উত্তেজনা তুঙ্গে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বিরুদ্ধে প্রকাশ্যে যুদ্ধ ঘোষণার মতো চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছেন কলম্বিয়ার প্রেসিডেন্ট গুস্তাভো পেত্রো। গত সোমবার এক ভাষণে তিনি ট্রাম্পকে সরাসরি উদ্দেশ্য করে বলেন, তাকে ধরতে আসতে, কারণ তিনি এখানেই অপেক্ষা করছেন।
পরিস্থিতি নিয়ন্ত্রণে ভেনেজুয়েলার রাজধানী কারাকাসে বসানো হয়েছে কয়েক ডজন সামরিক চেকপোস্ট। শহরের নিরাপত্তা পরিস্থিতি স্থিতিশীল রাখতে বিদেশি সাংবাদিকদের প্রবেশেও নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে। এ প্রসঙ্গে জাতিসংঘ জানিয়েছে, ভেনেজুয়েলা ইস্যুতে যুক্তরাষ্ট্রের পদক্ষেপের কারণে বিশ্বের নিরাপত্তা ব্যবস্থা আরও ঝুঁকির মুখে পড়েছে।

যুদ্ধ-সহিংসতার মাঝেও জীবনের স্বাভাবিক ছন্দ ফিরে পেতে মরিয়া গাজার মানুষ। সেখানকার উত্তরাঞ্চলের বেইত লাহিয়ায় গুলির শব্দ আর গোলাবর্ষণের ভয় উপেক্ষা করেই স্কুলের উদ্দেশ্যে বের হয়েছে সাত বছরের শিশু তুলিন। দুই বছর পর এটিই তার প্রথম স্কুলের দিন। ছোট একটি তাঁবুতে দাঁড়িয়ে স্কুলে যাওয়ার প্রস্তুতি নেওয়ার দৃশ্যটি যুদ্ধের ভয়াবহতার বাইরে মানবিক সংগ্রামের এক অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছে।
সম্পর্কিত খবর
ইউক্রেন যুদ্ধের ফাঁদে বাংলাদেশি তরুণরা, দেশে ফিরলেন মৃত্যুর…
মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্র-ইসরাইলের রাডার ব্যবস্থা ধ্বংসের দাবি আইআরজিসির
সংঘাত সত্ত্বেও রাশিয়ার সামরিক সাহায্য চায়নি ইরান: ক্রেমলিন
ইরান নিয়ে সংঘাতে কানাডার ভূমিকা অসম্ভব নয়: মার্ক…
ইরানের ৩৩ বেসামরিক স্থাপনায় হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র-ইসরায়েল
ইরানের নতুন কৌশল: ভুয়া লক্ষ্যবস্তু দিয়ে বিভ্রান্ত করছে…