উত্তেজনার মধ্যে ভেনেজুয়েলা, পেত্রোর ট্রাম্পকে চ্যালেঞ্জ

প্রাইম বার্তা অনলাইন
০৬ জানুয়ারি ২০২৬ ১০:১৭ পিএম
উত্তেজনার মধ্যে ভেনেজুয়েলা, পেত্রোর ট্রাম্পকে চ্যালেঞ্জ

ভেনেজুয়েলায় মার্কিন সামরিক অভিযানের জেরে আন্তর্জাতিক রাজনীতিতে নতুন করে উত্তেজনা তৈরি হয়েছে। এই পরিস্থিতিতে কলম্বিয়ার প্রেসিডেন্ট গুস্তাভো পেত্রো যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে প্রকাশ্যে চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছেন। সোমবার (৫ জানুয়ারি) দেওয়া এক বক্তব্যে তিনি ট্রাম্পকে উদ্দেশ্য করে বলেন, এসে তাকে গ্রেপ্তার করতে, কারণ তিনি নিজ দেশেই তার জন্য অপেক্ষা করছেন।

নিরাপত্তা ব্যবস্থা জোরদার করতে ভেনেজুয়েলার রাজধানী কারাকাসে অসংখ্য সামরিক চেকপোস্ট স্থাপন করা হয়েছে। বিদেশি সাংবাদিকদের শহরে প্রবেশের ওপরও কঠোর নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে। এদিকে, ভেনেজুয়েলায় মার্কিন পদক্ষেপকে কেন্দ্র করে জাতিসংঘ সতর্ক করে দিয়েছে যে, এই সংঘাতের কারণে বিশ্বজুড়ে নিরাপত্তার ঝুঁকি আরও বৃদ্ধি পেয়েছে।

অপরদিকে, ফিলিস্তিনের গাজায় চলমান সংঘাতের মধ্যেও শিশুদের শিক্ষার প্রতি আগ্রহ থেমে নেই। গাজার উত্তরাঞ্চলের বেইত লাহিয়ায় গোলাগুলির ভয় উপেক্ষা করে দুই বছর পর স্কুলে ফিরেছে সাত বছর বয়সী তুলিন। চারপাশে গুলির শব্দ থাকা সত্ত্বেও একটি ছোট তাঁবুতে দাঁড়িয়ে তার প্রথম স্কুলের দিনের প্রস্তুতি নেওয়ার দৃশ্য যুদ্ধকবলিত এলাকার করুণ বাস্তবতাই তুলে ধরেছে।

শেয়ার করুন
Generating Photo Card...
Please wait...