বিজ্ঞাপন

ভেনেজুয়েলায় সেনা মোতায়েন, ট্রাম্পকে পাল্টা চ্যালেঞ্জ

প্রাইম বার্তা অনলাইন
০৬ জানুয়ারি ২০২৬ ১০:০১ পিএম
ভেনেজুয়েলায় সেনা মোতায়েন, ট্রাম্পকে পাল্টা চ্যালেঞ্জ

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সামরিক পদক্ষেপের প্রতিক্রিয়ায় ভেনেজুয়েলার রাজধানী কারাকাসে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। শহরের বিভিন্ন স্থানে বহু সামরিক চেকপোস্ট স্থাপনের পাশাপাশি বিদেশি সাংবাদিকদের প্রবেশে কঠোর নিষেধাজ্ঞা আরোপ করেছে দেশটির প্রশাসন। জাতিসংঘ এ বিষয়ে উদ্বেগ প্রকাশ করে মন্তব্য করেছে যে, ভেনেজুয়েলায় মার্কিন হস্তক্ষেপের ফলে বিশ্বব্যাপী নিরাপত্তা পরিস্থিতি আরও অনিশ্চিত হয়ে পড়েছে।

এই পরিস্থিতিতে ট্রাম্পকে সরাসরি চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছেন কলম্বিয়ার প্রেসিডেন্ট গুস্তাভো পেত্রো। গত সোমবার (৫ জানুয়ারি) দেওয়া এক বক্তব্যে তিনি বলেন, ‘এসে আমাকে ধরুন, আমি এখানেই আপনার জন্য অপেক্ষা করছি।’ ভেনেজুয়েলায় মার্কিন অভিযানের প্রেক্ষাপটে কলম্বিয়ার এই শীর্ষ নেতার এমন সাহসী মন্তব্য আন্তর্জাতিক রাজনীতিতে নতুন করে আলোচনার সৃষ্টি করেছে।

বিজ্ঞাপন

অন্যদিকে, ফিলিস্তিনের গাজা উপত্যকায় চলমান সহিংসতার মধ্যেও শিক্ষার প্রতি মানুষের আগ্রহ কমেনি। গোলাগুলির ভয় উপেক্ষা করে উত্তরাঞ্চলের বেইত লাহিয়ায় ছোট একটি তাঁবুতে দুই বছর পর স্কুলে ফিরেছে সাত বছর বয়সী শিশু তুলিন। চারপাশে গুলির শব্দ থাকলেও জীবনের ঝুঁকি নিয়ে স্কুলে যাওয়ার সাহস দেখিয়েছে এই শিশু, যা যুদ্ধ-বিধ্বস্ত এলাকার মানুষের জীবন সংগ্রামের নিদর্শন।

বিজ্ঞাপন
শেয়ার করুন
Generating Photo Card...
Please wait...