মৃত্যুঝুঁকি নিয়ে তাঁবু স্কুলে যাচ্ছে গাজার শিশুরা
গাজার উত্তরাঞ্চলীয় বেইত লাহিয়ায় গোলাগুলির ভেতর দিয়েই জীবনের প্রথম স্কুলে পা রাখল সাত বছরের শিশু তুলিন। দীর্ঘ দুই বছর পর পড়াশোনার এই সুযোগ হলেও, চারপাশে মৃত্যুঝুঁকি থাকায় তার জন্য এই দিনটি কোনো উৎসব নয়, বরং এক আতঙ্কের নাম। একটি ছোট তাঁবুর মধ্যে দাঁড়িয়ে এই ঝুঁকিপূর্ণ স্কুলে যাওয়ার প্রস্তুতি নিচ্ছে সে এবং তার পরিবার।
যুদ্ধের কারণে গাজার সম্পূর্ণ শিক্ষাব্যবস্থা ধ্বংস হয়ে যাওয়ায় বাধ্য হয়ে পরিবারগুলো ইসরায়েলি বাহিনীর খুব কাছেই অস্থায়ী ‘টেন্ট স্কুল’ তৈরি করেছে। এই অঞ্চলগুলো ইসরায়েলের নিরাপত্তা বেষ্টনীর খুব কাছে থাকায় একে ‘ইয়েলো জোন’ বা উচ্চ ঝুঁকিপূর্ণ এলাকা হিসেবে চিহ্নিত করা হয়েছে। স্বাভাবিক পরিবেশ থাকলে তুলিন ইতিমধ্যেই দ্বিতীয় শ্রেণিতে পড়তে পারত, কিন্তু পরিস্থিতি তাদের পিছিয়ে দিলেও শিক্ষার প্রতি তাদের আগ্রহ কমেনি।

বেইত লাহিয়ার ধ্বংসস্তূপ পেরিয়ে স্কুলে যেতে হয় তুলিনকে। খোলা আকাশের নিচে হাঁটার ভয়ে সে স্বীকার করে, বারবার মনে হয় কোথাও আশ্রয় নেই যেখানে গুলি বা গোলা এসে লাগবে না। স্কুলে যাওয়ার পথে গুলির শব্দে ত্রাস ছড়ালেও, শিক্ষার আলো অন্ধকার জীবনে ফিরে পেতে এই ঝুঁকি মেনে নিচ্ছে গাজার শিশুরা।
সম্পর্কিত খবর
ইউক্রেন যুদ্ধের ফাঁদে বাংলাদেশি তরুণরা, দেশে ফিরলেন মৃত্যুর স্বাদ নিয়ে
মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্র-ইসরাইলের রাডার ব্যবস্থা ধ্বংসের দাবি আইআরজিসির
সংঘাত সত্ত্বেও রাশিয়ার সামরিক সাহায্য চায়নি ইরান: ক্রেমলিন
ইরান নিয়ে সংঘাতে কানাডার ভূমিকা অসম্ভব নয়: মার্ক কার্নি
ইরানের ৩৩ বেসামরিক স্থাপনায় হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র-ইসরায়েল
ইরানের নতুন কৌশল: ভুয়া লক্ষ্যবস্তু দিয়ে বিভ্রান্ত করছে যুক্তরাষ্ট্র-ইসরায়েল

আরও পড়ুন
মৃত্যুঝুঁকি নিয়ে তাঁবু স্কুলে যাচ্ছে গাজার শিশুরা
গাজার উত্তরাঞ্চলীয় বেইত লাহিয়ায় গোলাগুলির ভেতর দিয়েই জীবনের প্রথম স্কুলে পা রাখল সাত বছরের শিশু তুলিন। দীর্ঘ দুই বছর পর পড়াশোনার এই সুযোগ হলেও, চারপাশে মৃত্যুঝুঁকি থাকায় তার জন্য এই দিনটি কোনো উৎসব নয়, বরং এক আতঙ্কের নাম। একটি ছোট তাঁবুর মধ্যে দাঁড়িয়ে এই ঝুঁকিপূর্ণ স্কুলে যাওয়ার প্রস্তুতি নিচ্ছে সে এবং তার পরিবার।
যুদ্ধের কারণে গাজার সম্পূর্ণ শিক্ষাব্যবস্থা ধ্বংস হয়ে যাওয়ায় বাধ্য হয়ে পরিবারগুলো ইসরায়েলি বাহিনীর খুব কাছেই অস্থায়ী ‘টেন্ট স্কুল’ তৈরি করেছে। এই অঞ্চলগুলো ইসরায়েলের নিরাপত্তা বেষ্টনীর খুব কাছে থাকায় একে ‘ইয়েলো জোন’ বা উচ্চ ঝুঁকিপূর্ণ এলাকা হিসেবে চিহ্নিত করা হয়েছে। স্বাভাবিক পরিবেশ থাকলে তুলিন ইতিমধ্যেই দ্বিতীয় শ্রেণিতে পড়তে পারত, কিন্তু পরিস্থিতি তাদের পিছিয়ে দিলেও শিক্ষার প্রতি তাদের আগ্রহ কমেনি।

বেইত লাহিয়ার ধ্বংসস্তূপ পেরিয়ে স্কুলে যেতে হয় তুলিনকে। খোলা আকাশের নিচে হাঁটার ভয়ে সে স্বীকার করে, বারবার মনে হয় কোথাও আশ্রয় নেই যেখানে গুলি বা গোলা এসে লাগবে না। স্কুলে যাওয়ার পথে গুলির শব্দে ত্রাস ছড়ালেও, শিক্ষার আলো অন্ধকার জীবনে ফিরে পেতে এই ঝুঁকি মেনে নিচ্ছে গাজার শিশুরা।
সম্পর্কিত খবর
ইউক্রেন যুদ্ধের ফাঁদে বাংলাদেশি তরুণরা, দেশে ফিরলেন মৃত্যুর…
মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্র-ইসরাইলের রাডার ব্যবস্থা ধ্বংসের দাবি আইআরজিসির
সংঘাত সত্ত্বেও রাশিয়ার সামরিক সাহায্য চায়নি ইরান: ক্রেমলিন
ইরান নিয়ে সংঘাতে কানাডার ভূমিকা অসম্ভব নয়: মার্ক…
ইরানের ৩৩ বেসামরিক স্থাপনায় হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র-ইসরায়েল
ইরানের নতুন কৌশল: ভুয়া লক্ষ্যবস্তু দিয়ে বিভ্রান্ত করছে…