সন্দেহজনক টক্সিনের কারণে বিশ্বজুড়ে শিশু খাদ্য প্রত্যাহার নেসলের
বিশ্বখ্যাত খাদ্য ও পানীয় কোম্পানি নেসলে তাদের কিছু শিশুতোষ ফর্মুলা বাজার থেকে তুলে নিতে শুরু করেছে। এসব পণ্যে বিষাক্ত কোনো উপাদান থাকার সম্ভাবনা থাকায় এই পদক্ষেপ নেওয়া হয়েছে। কোম্পানিটি জানিয়েছে, এসএমএ ব্র্যান্ডের নির্দিষ্ট কিছু ব্যাচের শিশু খাবার এবং ফলো-অন ফর্মুলা খাওয়া নিরাপদ নয়।
নেসলে সূত্রে জানা গেছে, ওই ব্যাচগুলোতে ‘সেরিউলাইড’ নামের একটি ক্ষতিকর টক্সিন থাকার সম্ভাবনা রয়েছে। এটি শিশুদের বমি বমি ভাব এবং বমির মতো স্বাস্থ্য সমস্যার কারণ হতে পারে। ফ্রান্স, জার্মানি, অস্ট্রিয়া, ডেনমার্ক, ইতালি ও সুইডেনসহ ইউরোপের বিভিন্ন দেশে এসব পণ্য রফতানি করা হয়েছিল। তবে এখন পর্যন্ত এই খাবার খেয়ে কোনো শিশু অসুস্থ হয়েছে বলে কোনো খবর পাওয়া যায়নি। এটি একটি সতর্কতামূলক পদক্ষেপ হিসেবে নেওয়া হয়েছে।

শিশুদের নিরাপত্তা সবচেয়ে গুরুত্বপূর্ণ উল্লেখ করে প্রতিষ্ঠানটি অভিভাবকদের উদ্বেগের জন্য দুঃখ প্রকাশ করেছে। তারা নিশ্চিত করেছে যে, যেসব ব্যাচ প্রত্যাহার করা হয়েছে তা ছাড়া নেসলের অন্য সব পণ্য এবং একই ফর্মুলার অন্য ব্যাচগুলো সম্পূর্ণ নিরাপদ ও মানসম্মত। বিশ্বব্যাপী এই প্রত্যাহার অভিযান চলমান রয়েছে।
সম্পর্কিত খবর
ইউক্রেন যুদ্ধের ফাঁদে বাংলাদেশি তরুণরা, দেশে ফিরলেন মৃত্যুর স্বাদ নিয়ে
মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্র-ইসরাইলের রাডার ব্যবস্থা ধ্বংসের দাবি আইআরজিসির
সংঘাত সত্ত্বেও রাশিয়ার সামরিক সাহায্য চায়নি ইরান: ক্রেমলিন
ইরান নিয়ে সংঘাতে কানাডার ভূমিকা অসম্ভব নয়: মার্ক কার্নি
ইরানের ৩৩ বেসামরিক স্থাপনায় হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র-ইসরায়েল
ইরানের নতুন কৌশল: ভুয়া লক্ষ্যবস্তু দিয়ে বিভ্রান্ত করছে যুক্তরাষ্ট্র-ইসরায়েল

আরও পড়ুন
সন্দেহজনক টক্সিনের কারণে বিশ্বজুড়ে শিশু খাদ্য প্রত্যাহার নেসলের
বিশ্বখ্যাত খাদ্য ও পানীয় কোম্পানি নেসলে তাদের কিছু শিশুতোষ ফর্মুলা বাজার থেকে তুলে নিতে শুরু করেছে। এসব পণ্যে বিষাক্ত কোনো উপাদান থাকার সম্ভাবনা থাকায় এই পদক্ষেপ নেওয়া হয়েছে। কোম্পানিটি জানিয়েছে, এসএমএ ব্র্যান্ডের নির্দিষ্ট কিছু ব্যাচের শিশু খাবার এবং ফলো-অন ফর্মুলা খাওয়া নিরাপদ নয়।
নেসলে সূত্রে জানা গেছে, ওই ব্যাচগুলোতে ‘সেরিউলাইড’ নামের একটি ক্ষতিকর টক্সিন থাকার সম্ভাবনা রয়েছে। এটি শিশুদের বমি বমি ভাব এবং বমির মতো স্বাস্থ্য সমস্যার কারণ হতে পারে। ফ্রান্স, জার্মানি, অস্ট্রিয়া, ডেনমার্ক, ইতালি ও সুইডেনসহ ইউরোপের বিভিন্ন দেশে এসব পণ্য রফতানি করা হয়েছিল। তবে এখন পর্যন্ত এই খাবার খেয়ে কোনো শিশু অসুস্থ হয়েছে বলে কোনো খবর পাওয়া যায়নি। এটি একটি সতর্কতামূলক পদক্ষেপ হিসেবে নেওয়া হয়েছে।

শিশুদের নিরাপত্তা সবচেয়ে গুরুত্বপূর্ণ উল্লেখ করে প্রতিষ্ঠানটি অভিভাবকদের উদ্বেগের জন্য দুঃখ প্রকাশ করেছে। তারা নিশ্চিত করেছে যে, যেসব ব্যাচ প্রত্যাহার করা হয়েছে তা ছাড়া নেসলের অন্য সব পণ্য এবং একই ফর্মুলার অন্য ব্যাচগুলো সম্পূর্ণ নিরাপদ ও মানসম্মত। বিশ্বব্যাপী এই প্রত্যাহার অভিযান চলমান রয়েছে।
সম্পর্কিত খবর
ইউক্রেন যুদ্ধের ফাঁদে বাংলাদেশি তরুণরা, দেশে ফিরলেন মৃত্যুর…
মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্র-ইসরাইলের রাডার ব্যবস্থা ধ্বংসের দাবি আইআরজিসির
সংঘাত সত্ত্বেও রাশিয়ার সামরিক সাহায্য চায়নি ইরান: ক্রেমলিন
ইরান নিয়ে সংঘাতে কানাডার ভূমিকা অসম্ভব নয়: মার্ক…
ইরানের ৩৩ বেসামরিক স্থাপনায় হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র-ইসরায়েল
ইরানের নতুন কৌশল: ভুয়া লক্ষ্যবস্তু দিয়ে বিভ্রান্ত করছে…