ট্রাম্প কি অপহরণ করবেন মোদীকে? বিতর্কে কংগ্রেস নেতা চবন
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ভেনেজুয়েলা নীতির প্রসঙ্গ টেনে ভারতের কংগ্রেস নেতা পৃথ্বীরাজ চবন এক অভিনব ও বিতর্কিত প্রশ্ন তুলেছেন। তিনি সংশয় প্রকাশ করে বলেছেন, ভেনেজুয়েলার মতো পরিস্থিতিতে ট্রাম্প কি ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকেও ‘অপহরণ’ করতে পারেন? এই মন্তব্যের পর থেকে রাজনৈতিক মহলে শুরু হয়েছে তুমুল আলোচনা ও সমালোচনা।
মহারাষ্ট্রের প্রাক্তন মুখ্যমন্ত্রী চবন আসলে যুক্তরাষ্ট্রের বাণিজ্য নীতি নিয়ে কেন্দ্রীয় সরকারের ওপর আক্রমণ শানাচ্ছিলেন। ট্রাম্প কর্তৃক ৫০ শতাংশ শুল্কারোপের হুঁশিয়ারি তুলে ধরে তিনি জানান, এর ফলে ভারতের রপ্তানি বাজার ধসে পড়ার আশঙ্কা রয়েছে। আগের লাভের লোভ ছেড়ে দ্রুত বিকল্প বাজার খুঁজে বের করার ওপর জোর দেন তিনি। এরপরই ভূ-রাজনৈতিক প্রেক্ষাপটে তিনি প্রধানমন্ত্রীর নিরাপত্তা নিয়ে ওই প্রশ্নটি করেন।

চবনের এই বক্তব্য সোশ্যাল মিডিয়ায় ব্যাপক সমালোচনার জন্ম দিয়েছে। অনেকেই একে দেশের প্রতি অসম্মানজনক ও অযৌক্তিক বলে জানিয়েছেন। এর আগে দলের সভাপতি মল্লিকার্জুন খাড়গেও ট্রাম্পের একটি বক্তব্যের উদ্ধৃতি দিয়ে প্রধানমন্ত্রীকে কটাক্ষ করেছিলেন। খাড়গে বলেন, ট্রাম্প যখন বলেন মোদী তার কথা শোনেন, তখন তা প্রমাণ করে মোদী মার্কিন প্রেসিডেন্টের নিয়ন্ত্রণে। পরিচিত সিনেমার সংলাপ দিয়ে তিনি ব্যঙ্গাত্মকভাবে বলেন, মোগাম্বো খুশি হুয়া।
সম্পর্কিত খবর
ইউক্রেন যুদ্ধের ফাঁদে বাংলাদেশি তরুণরা, দেশে ফিরলেন মৃত্যুর স্বাদ নিয়ে
মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্র-ইসরাইলের রাডার ব্যবস্থা ধ্বংসের দাবি আইআরজিসির
সংঘাত সত্ত্বেও রাশিয়ার সামরিক সাহায্য চায়নি ইরান: ক্রেমলিন
ইরান নিয়ে সংঘাতে কানাডার ভূমিকা অসম্ভব নয়: মার্ক কার্নি
ইরানের ৩৩ বেসামরিক স্থাপনায় হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র-ইসরায়েল
ইরানের নতুন কৌশল: ভুয়া লক্ষ্যবস্তু দিয়ে বিভ্রান্ত করছে যুক্তরাষ্ট্র-ইসরায়েল

আরও পড়ুন
ট্রাম্প কি অপহরণ করবেন মোদীকে? বিতর্কে কংগ্রেস নেতা চবন
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ভেনেজুয়েলা নীতির প্রসঙ্গ টেনে ভারতের কংগ্রেস নেতা পৃথ্বীরাজ চবন এক অভিনব ও বিতর্কিত প্রশ্ন তুলেছেন। তিনি সংশয় প্রকাশ করে বলেছেন, ভেনেজুয়েলার মতো পরিস্থিতিতে ট্রাম্প কি ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকেও ‘অপহরণ’ করতে পারেন? এই মন্তব্যের পর থেকে রাজনৈতিক মহলে শুরু হয়েছে তুমুল আলোচনা ও সমালোচনা।
মহারাষ্ট্রের প্রাক্তন মুখ্যমন্ত্রী চবন আসলে যুক্তরাষ্ট্রের বাণিজ্য নীতি নিয়ে কেন্দ্রীয় সরকারের ওপর আক্রমণ শানাচ্ছিলেন। ট্রাম্প কর্তৃক ৫০ শতাংশ শুল্কারোপের হুঁশিয়ারি তুলে ধরে তিনি জানান, এর ফলে ভারতের রপ্তানি বাজার ধসে পড়ার আশঙ্কা রয়েছে। আগের লাভের লোভ ছেড়ে দ্রুত বিকল্প বাজার খুঁজে বের করার ওপর জোর দেন তিনি। এরপরই ভূ-রাজনৈতিক প্রেক্ষাপটে তিনি প্রধানমন্ত্রীর নিরাপত্তা নিয়ে ওই প্রশ্নটি করেন।

চবনের এই বক্তব্য সোশ্যাল মিডিয়ায় ব্যাপক সমালোচনার জন্ম দিয়েছে। অনেকেই একে দেশের প্রতি অসম্মানজনক ও অযৌক্তিক বলে জানিয়েছেন। এর আগে দলের সভাপতি মল্লিকার্জুন খাড়গেও ট্রাম্পের একটি বক্তব্যের উদ্ধৃতি দিয়ে প্রধানমন্ত্রীকে কটাক্ষ করেছিলেন। খাড়গে বলেন, ট্রাম্প যখন বলেন মোদী তার কথা শোনেন, তখন তা প্রমাণ করে মোদী মার্কিন প্রেসিডেন্টের নিয়ন্ত্রণে। পরিচিত সিনেমার সংলাপ দিয়ে তিনি ব্যঙ্গাত্মকভাবে বলেন, মোগাম্বো খুশি হুয়া।
সম্পর্কিত খবর
ইউক্রেন যুদ্ধের ফাঁদে বাংলাদেশি তরুণরা, দেশে ফিরলেন মৃত্যুর…
মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্র-ইসরাইলের রাডার ব্যবস্থা ধ্বংসের দাবি আইআরজিসির
সংঘাত সত্ত্বেও রাশিয়ার সামরিক সাহায্য চায়নি ইরান: ক্রেমলিন
ইরান নিয়ে সংঘাতে কানাডার ভূমিকা অসম্ভব নয়: মার্ক…
ইরানের ৩৩ বেসামরিক স্থাপনায় হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র-ইসরায়েল
ইরানের নতুন কৌশল: ভুয়া লক্ষ্যবস্তু দিয়ে বিভ্রান্ত করছে…