বিজ্ঞাপন

মাদক চক্রের বিরুদ্ধে লড়ছে যুক্তরাষ্ট্র, যুদ্ধ নয়: ট্রাম্প

প্রাইম বার্তা অনলাইন
০৬ জানুয়ারি ২০২৬ ৪:৩৭ পিএম
মাদক চক্রের বিরুদ্ধে লড়ছে যুক্তরাষ্ট্র, যুদ্ধ নয়: ট্রাম্প

এনবিসি নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প স্পষ্ট জানিয়েছেন যে, ভেনেজুয়েলার সঙ্গে যুক্তরাষ্ট্রের কোনো যুদ্ধ চলছে না। তিনি বলেন, ওয়াশিংটনের বর্তমান অভিযানের মূল লক্ষ্য হলো মাদক ব্যবসায়ী ও অপরাধীদের দমন করা। ট্রাম্পের অভিযোগ, ভেনেজুয়েলা তাদের কারাগার থেকে অপরাধী, মাদকাসক্ত এবং মানসিক রোগীদের ছেড়ে দিয়ে যুক্তরাষ্ট্রে পাঠাচ্ছিল, যা মার্কিন নিরাপত্তার জন্য বড় হুমকি হয়ে দাঁড়িয়েছিল।

ভেনেজুয়েলার রাজনৈতিক ভবিষ্যৎ প্রসঙ্গে ট্রাম্প জানান, আগামী ৩০ দিনের মধ্যে দেশটিতে সাধারণ নির্বাচন হওয়ার কোনো সম্ভাবনা নেই। তিনি বলেন, নির্বাচন আয়োজনের আগে দেশটিকে স্বাভাবিক অবস্থায় ফিরিয়ে আনা প্রয়োজন কারণ বর্তমানে সেখানে ভোটের উপযুক্ত পরিবেশ নেই। এই পরিস্থিতি মোকাবেলা ও ভেনেজুয়েলাকে পুনর্গঠনে কাজ করার জন্য ট্রাম্প চারজন শীর্ষ কর্মকর্তাকে দায়িত্ব দিয়েছেন। এঁরা হলেন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও, প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথ, হোয়াইট হাউসের ডেপুটি চিফ অব স্টাফ স্টিফেন মিলার এবং ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স।

বিজ্ঞাপন

গত ৩ জানুয়ারি কারাকাসে প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোকে আটকের পর থেকে ভেনেজুয়েলার নিয়ন্ত্রণ কার্যত যুক্তরাষ্ট্রের হাতে চলে এসেছে। মার্কিন প্রশাসন দেশটিকে মানবিক ও অবকাঠামোগতভাবে পুনর্গঠনের প্রতিশ্রুতি দিলেও আন্তর্জাতিক মহলে ট্রাম্পের এই নীতি নিয়ে মিশ্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে। ভেনেজুয়েলার তেল সম্পদের ওপর নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা এবং দেশটিকে স্বাভাবিক করার লক্ষ্যের মধ্যে সামঞ্জস্য নিয়ে অনেকেই প্রশ্ন তুলেছেন।

বিজ্ঞাপন
শেয়ার করুন
Generating Photo Card...
Please wait...