বিজ্ঞাপন

মানবতার কল্যাণে ট্রাম্পের পদক্ষেপ, নোবেল প্রাপ্য বলছেন মাচাদো

প্রাইম বার্তা অনলাইন
০৬ জানুয়ারি ২০২৬ ৪:০৮ পিএম
মানবতার কল্যাণে ট্রাম্পের পদক্ষেপ, নোবেল প্রাপ্য বলছেন মাচাদো

গত বছরের নোবেল শান্তি পুরস্কার বিজয়ী ও ভেনেজুয়েলার বিরোধী দলীয় নেতা মারিয়া কোরিনা মাচাদো মনে করেন, যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প নোবেল শান্তি পুরস্কার পাওয়ার যোগ্য। তিনি বলেন, ভেনেজুয়েলার প্রতি ট্রাম্পের গৃহীত পদক্ষেপ বিশ্বের কাছে তার যোগ্যতার প্রমাণ এবং এটি মানবতার জন্য একটি বিশাল অবদান।

ফক্স নিউজকে দেওয়া সাক্ষাৎকারে মাচাদো ট্রাম্পের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে বলেন, তার সমর্থন তাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ ছিল। সাবেক প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোর বিরুদ্ধে লড়াই প্রসঙ্গে তিনি উল্লেখ করেন, মাদুরো পুরো নির্বাচনী ব্যবস্থা এবং কাউন্সিল নিজের নিয়ন্ত্রণে রেখেছিলেন, যে কারণে দেশে স্বাধীন নির্বাচন অসম্ভব হয়ে পড়েছিল। তবুও তারা গণভোটে মাদুরোকে বিশাল ব্যবধানে পরাজিত করেছেন বলে দাবি করেন তিনি।

বিজ্ঞাপন

দীর্ঘদিন গোপনে থাকার পর মাচাদো জানান, তিনি যত দ্রুত সম্ভব ভেনেজুয়েলায় ফিরে যাওয়ার পরিকল্পনা করছেন। দেশটির অন্তর্বর্তীকালীন প্রেসিডেন্ট ডেলসি রদ্রিগেজকে বিশ্বাস করা যায় না উল্লেখ করে তিনি বলেন, ভেনেজুয়েলার জনগণের ভাগ্য বদলাতে হলে পরবর্তী পরিবর্তন অবশ্যই এগিয়ে নিতে হবে।

বিজ্ঞাপন
শেয়ার করুন
Generating Photo Card...
Please wait...