বিজ্ঞাপন

ইরানকে অস্থিতিশীল করতে ‘লিবিয়ান মডেলে’ যুক্তরাষ্ট্র

প্রাইম বার্তা অনলাইন
০৬ জানুয়ারি ২০২৬ ২:১৪ পিএম
ইরানকে অস্থিতিশীল করতে ‘লিবিয়ান মডেলে’ যুক্তরাষ্ট্র

ইরানের চলমান অর্থনৈতিক দুর্দশাকে পুঁজি করে দেশটিতে গৃহযুদ্ধ বা সিভিল ওয়ারের পরিবেশ সৃষ্টির অপচেষ্টা চালাচ্ছে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল। বিশ্লেষকদের মতে, জনগণের বাস্তব সমস্যাগুলোকে কাজে লাগিয়ে ওয়াশিংটন ও তেল আবিব নিজেদের নিরাপত্তা ও রাজনৈতিক স্বার্থ হাসিলের জন্য এই পরিকল্পনা বাস্তবায়নে উঠেপড়ে লেগেছে, যা আন্তর্জাতিক অঙ্গনে ‘লিবিয়ান মডেল’ হিসেবে পরিচিতি পাচ্ছে।

গত বারো দিনের সংঘাতে ইরানের পারমাণবিক ও ক্ষেপণাস্ত্র কর্মসূচি বিনষ্ট করতে না পারায় এবং ইরান গত সাত মাসে দ্রুত সেগুলো পুনর্গঠন করায় হতাশ হয়ে এই নতুন কৌশলের দিকে ঝুঁকছে ইসরায়েল। ডোনাল্ড ট্রাম্প প্রকাশ্যে ইরানি সরকারকে হুমকি দিচ্ছেন এবং দেশটিতে অস্থিরতা সৃষ্টিকারীদের প্রতি সমর্থন জানাচ্ছেন। অতীতে ইসরায়েলের পক্ষে অবস্থান নিয়ে তিনি এক হাজারেরও বেশি ইরানি নাগরিকের মৃত্যুর কারণ হলেও এখন নিজেকে জনগণের প্রতিনিধি হিসেবে দাবি করছেন।

বিজ্ঞাপন

বিশ্ব রাজনীতি বিশ্লেষক মোহাম্মদ বায়াতের মতে, পশ্চিমা মিডিয়াগুলো বর্তমানে মূল্যস্ফীতি ও মুদ্রার অবমূল্যনের কারণে সৃষ্ট সীমিত প্রতিবাদকে অতিরঞ্জিত করে ‘জাতীয় বিদ্রোহ’ বলে চালাচ্ছে। বাস্তবে এই আন্দোলন ২০১৯ ও ২০২২ সালের তুলনায় অনেক ছোট। বিশ্লেষকরা আশঙ্কা করছেন, ট্রাম্পের এমন হস্তক্ষেপমূলক বক্তব্য জাতিসংঘের সনদ লঙ্ঘন করছে এবং ইসরায়েল লবির প্রভাবে মার্কিন নির্বাচনে রিপাবলিকানদের অবস্থান শক্ত করার রাজনৈতিক কৌশল হিসেবে কাজ করছে।

বিজ্ঞাপন
শেয়ার করুন
Generating Photo Card...
Please wait...