বাড়িতে পড়ে হাসপাতালে ভর্তি মালয়েশিয়ার সাবেক প্রধানমন্ত্রী
বারান্দায় পড়ে গিয়ে অসুস্থ হওয়ায় মালয়েশিয়ার সাবেক প্রধানমন্ত্রী ড. মাহাথির মোহাম্মাদকে কুয়ালালামপুরের ইনস্টিটিউট জান্তুং নেগারা (আইজেএন)-এ ভর্তি করা হয়েছে। মঙ্গলবার (৬ জানুয়ারি) সকাল সাড়ে ৯টার দিকে শতবর্ষী এই নেতাকে অ্যাম্বুলেন্সে করে হাসপাতালে নিয়ে যাওয়া হয়।
মাহাথিরের প্রেস সচিব সুফি ইউসুফ জানান, ভোরে বাড়ির বারান্দার এক অংশ থেকে বসার ঘরে ঢোকার সময় তিনি পা পিছলে পড়ে যান। বয়সের ভারে এ ধরনের দুর্ঘটনায় সাধারণত দীর্ঘ পর্যবেক্ষণের প্রয়োজন হয় বলে তিনি মন্তব্য করেন। এ কারণেই তাকে দ্রুত আইজেএনে নিয়ে যাওয়া হয়।

বর্তমানে হাসপাতালের বিশেষজ্ঞ চিকিৎসকরা তার শারীরিক অবস্থার পরীক্ষা-নিরীক্ষা চালাচ্ছেন। চিকিৎসকদের পরামর্শের ভিত্তিতে পরবর্তীতে তার সর্বশেষ স্বাস্থ্য পরিস্থিতি সম্পর্কে বিস্তারিত জানানো হবে। এর আগে গত বছরের ১৩ জুলাই অতিরিক্ত ক্লান্তির কারণেও এই একই হাসপাতালে চিকিৎসা নিতে হয়েছিল তাকে।
সম্পর্কিত খবর
ইউক্রেন যুদ্ধের ফাঁদে বাংলাদেশি তরুণরা, দেশে ফিরলেন মৃত্যুর স্বাদ নিয়ে
মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্র-ইসরাইলের রাডার ব্যবস্থা ধ্বংসের দাবি আইআরজিসির
সংঘাত সত্ত্বেও রাশিয়ার সামরিক সাহায্য চায়নি ইরান: ক্রেমলিন
ইরান নিয়ে সংঘাতে কানাডার ভূমিকা অসম্ভব নয়: মার্ক কার্নি
ইরানের ৩৩ বেসামরিক স্থাপনায় হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র-ইসরায়েল
ইরানের নতুন কৌশল: ভুয়া লক্ষ্যবস্তু দিয়ে বিভ্রান্ত করছে যুক্তরাষ্ট্র-ইসরায়েল

আরও পড়ুন
বাড়িতে পড়ে হাসপাতালে ভর্তি মালয়েশিয়ার সাবেক প্রধানমন্ত্রী
বারান্দায় পড়ে গিয়ে অসুস্থ হওয়ায় মালয়েশিয়ার সাবেক প্রধানমন্ত্রী ড. মাহাথির মোহাম্মাদকে কুয়ালালামপুরের ইনস্টিটিউট জান্তুং নেগারা (আইজেএন)-এ ভর্তি করা হয়েছে। মঙ্গলবার (৬ জানুয়ারি) সকাল সাড়ে ৯টার দিকে শতবর্ষী এই নেতাকে অ্যাম্বুলেন্সে করে হাসপাতালে নিয়ে যাওয়া হয়।
মাহাথিরের প্রেস সচিব সুফি ইউসুফ জানান, ভোরে বাড়ির বারান্দার এক অংশ থেকে বসার ঘরে ঢোকার সময় তিনি পা পিছলে পড়ে যান। বয়সের ভারে এ ধরনের দুর্ঘটনায় সাধারণত দীর্ঘ পর্যবেক্ষণের প্রয়োজন হয় বলে তিনি মন্তব্য করেন। এ কারণেই তাকে দ্রুত আইজেএনে নিয়ে যাওয়া হয়।

বর্তমানে হাসপাতালের বিশেষজ্ঞ চিকিৎসকরা তার শারীরিক অবস্থার পরীক্ষা-নিরীক্ষা চালাচ্ছেন। চিকিৎসকদের পরামর্শের ভিত্তিতে পরবর্তীতে তার সর্বশেষ স্বাস্থ্য পরিস্থিতি সম্পর্কে বিস্তারিত জানানো হবে। এর আগে গত বছরের ১৩ জুলাই অতিরিক্ত ক্লান্তির কারণেও এই একই হাসপাতালে চিকিৎসা নিতে হয়েছিল তাকে।
সম্পর্কিত খবর
ইউক্রেন যুদ্ধের ফাঁদে বাংলাদেশি তরুণরা, দেশে ফিরলেন মৃত্যুর…
মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্র-ইসরাইলের রাডার ব্যবস্থা ধ্বংসের দাবি আইআরজিসির
সংঘাত সত্ত্বেও রাশিয়ার সামরিক সাহায্য চায়নি ইরান: ক্রেমলিন
ইরান নিয়ে সংঘাতে কানাডার ভূমিকা অসম্ভব নয়: মার্ক…
ইরানের ৩৩ বেসামরিক স্থাপনায় হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র-ইসরায়েল
ইরানের নতুন কৌশল: ভুয়া লক্ষ্যবস্তু দিয়ে বিভ্রান্ত করছে…