মেদভেদেভের মন্তব্যে তোলপাড়, জার্মান চ্যান্সেলরকে অপহরণের ইঙ্গিত
ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোকে যেভাবে আটক করা হয়েছে, তার প্রেক্ষিতে জার্মান চ্যান্সেলর ফ্রাইডরিখ মার্জকেও অপহরণের সম্ভাবনার কথা উল্লেখ করেছেন রাশিয়ার সাবেক প্রেসিডেন্ট দিমিত্রি মেদভেদেভ। বর্তমানে রাশিয়ার নিরাপত্তা পরিষদের ডেপুটি চেয়ারম্যান মেদভেদেভের এই বিতর্কিত মন্তব্যের জেরে তীব্র ক্ষোভ প্রকাশ করেছে জার্মানি।
চলতি সপ্তাহের শুরুতে যুক্তরাষ্ট্রের এক সামরিক অভিযানে মাদুরো ও তার স্ত্রীকে মাদক পাচারের অভিযোগে আটক করা হয়। এই ঘটনার প্রসঙ্গ টেনে মেদভেদেভ বলেছেন, ‘নিও-নাৎসি মার্জের অপহরণ এই ঘটনার কার্নিভালে এক চমৎকার মোড় হতে পারে।’ তিনি আরও দাবি করেন, যুক্তরাষ্ট্রের মতো এমন একটি অপারেশন অবাস্তব নয় এবং জার্মানিতে মার্জের বিরুদ্ধে অভিযোগ আনার মতো ভূমিকাও রয়েছে।

রাশিয়ান নেতার এমন ইঙ্গিতপূর্ণ বক্তব্যের তীব্র নিন্দা জানিয়েছে বার্লিন। জার্মান সরকারের মুখপাত্র সেবাস্টিয়ান হিলে জানিয়েছেন, চ্যান্সেলর ফ্রাইডরিখ মার্জ বর্তমানে পুরোপুরি নিরাপদ ও সুরক্ষিত রয়েছেন। তার নিরাপত্তা বাড়ানোর মতো কোনো প্রয়োজনীয়তা এখন পর্যন্ত দেখা যায়নি বলেও জানান তিনি।
সম্পর্কিত খবর
ইউক্রেন যুদ্ধের ফাঁদে বাংলাদেশি তরুণরা, দেশে ফিরলেন মৃত্যুর স্বাদ নিয়ে
মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্র-ইসরাইলের রাডার ব্যবস্থা ধ্বংসের দাবি আইআরজিসির
সংঘাত সত্ত্বেও রাশিয়ার সামরিক সাহায্য চায়নি ইরান: ক্রেমলিন
ইরান নিয়ে সংঘাতে কানাডার ভূমিকা অসম্ভব নয়: মার্ক কার্নি
ইরানের ৩৩ বেসামরিক স্থাপনায় হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র-ইসরায়েল
ইরানের নতুন কৌশল: ভুয়া লক্ষ্যবস্তু দিয়ে বিভ্রান্ত করছে যুক্তরাষ্ট্র-ইসরায়েল

আরও পড়ুন
মেদভেদেভের মন্তব্যে তোলপাড়, জার্মান চ্যান্সেলরকে অপহরণের ইঙ্গিত
ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোকে যেভাবে আটক করা হয়েছে, তার প্রেক্ষিতে জার্মান চ্যান্সেলর ফ্রাইডরিখ মার্জকেও অপহরণের সম্ভাবনার কথা উল্লেখ করেছেন রাশিয়ার সাবেক প্রেসিডেন্ট দিমিত্রি মেদভেদেভ। বর্তমানে রাশিয়ার নিরাপত্তা পরিষদের ডেপুটি চেয়ারম্যান মেদভেদেভের এই বিতর্কিত মন্তব্যের জেরে তীব্র ক্ষোভ প্রকাশ করেছে জার্মানি।
চলতি সপ্তাহের শুরুতে যুক্তরাষ্ট্রের এক সামরিক অভিযানে মাদুরো ও তার স্ত্রীকে মাদক পাচারের অভিযোগে আটক করা হয়। এই ঘটনার প্রসঙ্গ টেনে মেদভেদেভ বলেছেন, ‘নিও-নাৎসি মার্জের অপহরণ এই ঘটনার কার্নিভালে এক চমৎকার মোড় হতে পারে।’ তিনি আরও দাবি করেন, যুক্তরাষ্ট্রের মতো এমন একটি অপারেশন অবাস্তব নয় এবং জার্মানিতে মার্জের বিরুদ্ধে অভিযোগ আনার মতো ভূমিকাও রয়েছে।

রাশিয়ান নেতার এমন ইঙ্গিতপূর্ণ বক্তব্যের তীব্র নিন্দা জানিয়েছে বার্লিন। জার্মান সরকারের মুখপাত্র সেবাস্টিয়ান হিলে জানিয়েছেন, চ্যান্সেলর ফ্রাইডরিখ মার্জ বর্তমানে পুরোপুরি নিরাপদ ও সুরক্ষিত রয়েছেন। তার নিরাপত্তা বাড়ানোর মতো কোনো প্রয়োজনীয়তা এখন পর্যন্ত দেখা যায়নি বলেও জানান তিনি।
সম্পর্কিত খবর
ইউক্রেন যুদ্ধের ফাঁদে বাংলাদেশি তরুণরা, দেশে ফিরলেন মৃত্যুর…
মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্র-ইসরাইলের রাডার ব্যবস্থা ধ্বংসের দাবি আইআরজিসির
সংঘাত সত্ত্বেও রাশিয়ার সামরিক সাহায্য চায়নি ইরান: ক্রেমলিন
ইরান নিয়ে সংঘাতে কানাডার ভূমিকা অসম্ভব নয়: মার্ক…
ইরানের ৩৩ বেসামরিক স্থাপনায় হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র-ইসরায়েল
ইরানের নতুন কৌশল: ভুয়া লক্ষ্যবস্তু দিয়ে বিভ্রান্ত করছে…