ইউক্রেনে বড় ধরনের রদবদল: গোয়েন্দা প্রধানকে সরালেন জেলেনস্কি
রাশিয়ার আগ্রাসন শুরুর প্রায় চার বছর পর ইউক্রেনের নিরাপত্তা ব্যবস্থায় ব্যাপক রদবদল ঘটালেন প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। দেশটির গোয়েন্দা সংস্থা সিকিউরিটি সার্ভিস অফ ইউক্রেনের (এসবিইউ) প্রধান ভাসিল মালিউককে সরিয়ে দেওয়ার ঘোষণা দেন তিনি। গত সোমবার (৫ জানুয়ারি) জেলেনস্কি এক বিবৃতিতে মালিউকের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে তাদের বৈঠকের একটি ছবি প্রকাশ করেন।
নিজের পদ হারানোর বিষয়টি নিশ্চিত করেছেন ভাসিল মালিউক। তবে তিনি জানান, সিস্টেম থেকে পুরোপুরি বিদায় নিচ্ছেন না তিনি। ভবিষ্যতেও দেশের পক্ষে বিশেষ অভিযানগুলো তদারকি করে যাবেন। তার নেতৃত্বে এসবিইউ রাশিয়ার ভেতরে একাধিক সফল গুপ্ত হামলা চালিয়েছে, যার মধ্যে ২০২৪ সালে মস্কোতে এক শীর্ষ রাসায়নিক অস্ত্র কর্মকর্তাকে হত্যা এবং ২০২৫ সালে রাশিয়ার পারমাণবিক সক্ষম বোমারু বিমানে হামলার ‘অপারেশন স্পাইডারওয়েব’ উল্লেখযোগ্য।

এই পদক্ষেপকে প্রেসিডেন্ট প্রশাসনের চলমান বৃহত্তর নেতৃত্ব পরিবর্তনের অংশ হিসেবে দেখা হচ্ছে। সাম্প্রতিক এক দুর্নীতির ঘটনার জেরে প্রেসিডেন্টের ঘনিষ্ঠজনদের মধ্যে এই রদবদল শুরু হয়। এরই ধারাবাহিকতায় গত সপ্তাহে কিরিলো বুদানোভকে প্রেসিডেন্সিয়াল অফিসের প্রধান হিসেবে নিয়োগ দেন জেলেনস্কি।
সম্পর্কিত খবর
ইউক্রেন যুদ্ধের ফাঁদে বাংলাদেশি তরুণরা, দেশে ফিরলেন মৃত্যুর স্বাদ নিয়ে
মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্র-ইসরাইলের রাডার ব্যবস্থা ধ্বংসের দাবি আইআরজিসির
সংঘাত সত্ত্বেও রাশিয়ার সামরিক সাহায্য চায়নি ইরান: ক্রেমলিন
ইরান নিয়ে সংঘাতে কানাডার ভূমিকা অসম্ভব নয়: মার্ক কার্নি
ইরানের ৩৩ বেসামরিক স্থাপনায় হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র-ইসরায়েল
ইরানের নতুন কৌশল: ভুয়া লক্ষ্যবস্তু দিয়ে বিভ্রান্ত করছে যুক্তরাষ্ট্র-ইসরায়েল

আরও পড়ুন
ইউক্রেনে বড় ধরনের রদবদল: গোয়েন্দা প্রধানকে সরালেন জেলেনস্কি
রাশিয়ার আগ্রাসন শুরুর প্রায় চার বছর পর ইউক্রেনের নিরাপত্তা ব্যবস্থায় ব্যাপক রদবদল ঘটালেন প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। দেশটির গোয়েন্দা সংস্থা সিকিউরিটি সার্ভিস অফ ইউক্রেনের (এসবিইউ) প্রধান ভাসিল মালিউককে সরিয়ে দেওয়ার ঘোষণা দেন তিনি। গত সোমবার (৫ জানুয়ারি) জেলেনস্কি এক বিবৃতিতে মালিউকের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে তাদের বৈঠকের একটি ছবি প্রকাশ করেন।
নিজের পদ হারানোর বিষয়টি নিশ্চিত করেছেন ভাসিল মালিউক। তবে তিনি জানান, সিস্টেম থেকে পুরোপুরি বিদায় নিচ্ছেন না তিনি। ভবিষ্যতেও দেশের পক্ষে বিশেষ অভিযানগুলো তদারকি করে যাবেন। তার নেতৃত্বে এসবিইউ রাশিয়ার ভেতরে একাধিক সফল গুপ্ত হামলা চালিয়েছে, যার মধ্যে ২০২৪ সালে মস্কোতে এক শীর্ষ রাসায়নিক অস্ত্র কর্মকর্তাকে হত্যা এবং ২০২৫ সালে রাশিয়ার পারমাণবিক সক্ষম বোমারু বিমানে হামলার ‘অপারেশন স্পাইডারওয়েব’ উল্লেখযোগ্য।

এই পদক্ষেপকে প্রেসিডেন্ট প্রশাসনের চলমান বৃহত্তর নেতৃত্ব পরিবর্তনের অংশ হিসেবে দেখা হচ্ছে। সাম্প্রতিক এক দুর্নীতির ঘটনার জেরে প্রেসিডেন্টের ঘনিষ্ঠজনদের মধ্যে এই রদবদল শুরু হয়। এরই ধারাবাহিকতায় গত সপ্তাহে কিরিলো বুদানোভকে প্রেসিডেন্সিয়াল অফিসের প্রধান হিসেবে নিয়োগ দেন জেলেনস্কি।
সম্পর্কিত খবর
ইউক্রেন যুদ্ধের ফাঁদে বাংলাদেশি তরুণরা, দেশে ফিরলেন মৃত্যুর…
মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্র-ইসরাইলের রাডার ব্যবস্থা ধ্বংসের দাবি আইআরজিসির
সংঘাত সত্ত্বেও রাশিয়ার সামরিক সাহায্য চায়নি ইরান: ক্রেমলিন
ইরান নিয়ে সংঘাতে কানাডার ভূমিকা অসম্ভব নয়: মার্ক…
ইরানের ৩৩ বেসামরিক স্থাপনায় হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র-ইসরায়েল
ইরানের নতুন কৌশল: ভুয়া লক্ষ্যবস্তু দিয়ে বিভ্রান্ত করছে…