ভেনেজুয়েলায় ১৪ সাংবাদিক আটক, মাদুরোর আমেরিকায় শুনানি

প্রাইম বার্তা অনলাইন
০৬ জানুয়ারি ২০২৬ ১১:২৯ এএম
ভেনেজুয়েলায় ১৪ সাংবাদিক আটক, মাদুরোর আমেরিকায় শুনানি

ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোকে যুক্তরাষ্ট্রে আটক করে আদালতে হাজির করার ঘটনার মধ্য দিয়ে দেশটিতে গণমাধ্যমের ওপর নজরদারি বাড়িয়েছে কর্তৃপক্ষ। সোমবার রাজধানী কারাকাসে মাদুরোর পক্ষে আয়োজিত একটি মিছিল ও নতুন আইনসভার শপথ অনুষ্ঠান কভার করতে গিয়ে ১৪ জন গণমাধ্যমকর্মীকে আটক করা হয়। তবে পরে তাদের সবাইকে ছেড়ে দেওয়া হয়েছে বলে জানিয়েছে দেশটির জাতীয় প্রেস অ্যাসোসিয়েশন।

আটক হওয়া সাংবাদিকদের মধ্যে ১১ জন আন্তর্জাতিক গণমাধ্যমের জন্য কাজ করেন, একজন স্থানীয় এবং একজন বিদেশি সাংবাদিক রয়েছেন। এই ঘটনার বিষয়ে ভেনেজুয়েলার তথ্য ও যোগাযোগ মন্ত্রণালয় থেকে কোনো মন্তব্য পাওয়া যায়নি। এদিকে, গত সপ্তাহে মার্কিন সেনাবাহিনীর হাতে গ্রেপ্তার হওয়া মাদুরো এবং তার স্ত্রী সিলিয়া ফ্লোরেসকে গত ৫ জানুয়ারি নিউইয়র্কের একটি আদালতে হাজির করা হয়। বিচারক অ্যালভিন হেলারস্টাইনের আদালতে ট্রাম্প প্রশাসনের দাখিল করা মাদক ও অস্ত্র পাচারের অভিযোগ থেকে নিজেকে নির্দোষ দাবি করেন তিনি।

আদালতে নিকোলাস মাদুরো স্পষ্ট জানিয়েছেন, তার বিরুদ্ধে আনা সব অভিযোগই ভিত্তিহীন এবং তিনি কোনো অপরাধই করেননি। তার স্ত্রী সিলিয়া ফ্লোরেসও আদালতে নিজের নির্দোষতা দাবি করেছেন। এই ঘটনাপ্রবাহের মধ্যে দেশটিতে সাংবাদিকদের আটকের ঘটনা স্বাধীন সাংবাদিকতার ওপর হুমকি হিসেবে দেখা হচ্ছে।

শেয়ার করুন
Generating Photo Card...
Please wait...