মাচাদোর নোবেল জয়ে ট্রাম্পের ক্ষোভ, ভেনেজুয়েলা শাসনে তার সক্ষমতা নেই

প্রাইম বার্তা অনলাইন
০৬ জানুয়ারি ২০২৬ ১০:২৫ এএম
মাচাদোর নোবেল জয়ে ট্রাম্পের ক্ষোভ, ভেনেজুয়েলা শাসনে তার সক্ষমতা নেই

ভেনেজুয়েলার বিরোধী দলীয় নেত্রী মারিয়া কোরিনা মাচাদো নোবেল শান্তি পুরস্কার পাওয়ার পর তাকে এড়িয়ে চলার অভিযোগ উঠেছিল মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বিরুদ্ধে। ওয়াশিংটন পোস্ট এমন খবর প্রকাশ করলেও তা সম্পূর্ণ অস্বীকার করেছেন ট্রাম্প। তবে তিনি স্পষ্ট জানিয়েছেন, এই পুরস্কারটি মাচাদোর পাওয়া উচিত হয়নি। গত বছর ট্রাম্প একাধিকবার প্রকাশ্যে দাবি করেছিলেন যে, শান্তিতে নোবেল তারই প্রাপ্য ছিল।

হোয়াইট হাউসের এক কর্মকর্তার মতে, মাচাদো যদি এ পুরস্কার ফিরিয়ে দিয়ে বলতেন যে এটি আসলে ট্রাম্পের, তাহলে হয়তো তিনি ইতিমধ্যেই ভেনেজুয়েলার প্রেসিডেন্ট হতে পারতেন। ওই কর্মকর্তা মাচাদোর পুরস্কার গ্রহণকে এক ধরণের পাপ হিসেবেও অভিহিত করেছেন। এদিকে, গত শুক্রবার গভীর রাতে যুক্তরাষ্ট্রের ডেল্টা ফোর্স অভিযান চালিয়ে ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো ও তার স্ত্রীকে আটক করার পর, এক্সে এক পোস্টের মাধ্যমে ক্ষমতা গ্রহণের প্রস্তুতির কথা জানিয়েছিলেন মাচাদো।

মাচাদোর এমন আশার বুদবুদ ফেটিয়ে দিয়েছেন ট্রাম্প। সংবাদ সম্মেলনে তিনি জানান, ভেনেজুয়েলা পরিচালনার মতো সামর্থ্য মাচাদোর নেই। ট্রাম্প মন্তব্য করেন, দেশটির অভ্যন্তরে তার কোনো জনসমর্থন নেই এবং সাধারণ মানুষও তাকে শ্রদ্ধা করে না, তাই তাকে দিয়ে দেশটি শাসন করানো সম্ভব নয়।

শেয়ার করুন
Generating Photo Card...
Please wait...