মাচাদোর নোবেল নিয়ে ট্রাম্পের ক্ষোভ, ভেনেজুয়েলায় ক্ষমতায় নিতে নাকচ

প্রাইম বার্তা অনলাইন
০৬ জানুয়ারি ২০২৬ ১০:০৪ এএম
মাচাদোর নোবেল নিয়ে ট্রাম্পের ক্ষোভ, ভেনেজুয়েলায় ক্ষমতায় নিতে নাকচ

ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোকে গ্রেফতারের পর দেশটির বিরোধীদলীয় নেত্রী মারিয়া কোরিনা মাচাদোর ক্ষমতা গ্রহণের আশা ধূলিসাৎ করে দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। নোবেল পুরস্কার জয়ের কারণে মাচাদোকে এড়িয়ে চলার অভিযোগ অস্বীকার করলেও ট্রাম্প স্পষ্ট জানিয়েছেন, ভেনেজুয়েলার মানুষের সমর্থন ছাড়াই তিনি একা দেশ শাসন করতে সক্ষম নন।

মার্কিন সংবাদমাধ্যম ওয়াশিংটন পোস্ট দাবি করেছিল, মাচাদোর নোবেল গ্রহণই ট্রাম্পকে তাকে সাইড করতে বাধ্য করেছে। যদিও ট্রাম্প এই খবর ভিত্তিহীন বলে উড়িয়ে দিয়েছেন, তবে তিনি মন্তব্য করেছেন যে এই পুরস্কারটি মাচাদোর পাওয়া উচিত হয়নি। হোয়াইট হাউসের এক কর্মকর্তা এমনও বলেছেন, মাচাদো যদি পুরস্কারটি ফিরিয়ে দিয়ে বলতেন যে এটি আসলে ট্রাম্পের প্রাপ্য, তবে হয়তো তিনি আজ ভেনেজুয়েলার প্রেসিডেন্ট হতে পারতেন। এই পুরস্কার গ্রহণকে ওই কর্মকর্তা ‘পাপ’ বলেও অভিহিত করেছেন।

গত শুক্রবার গভীর রাতে মার্কিন ডেল্টা ফোর্স মাদুরো ও তার স্ত্রীকে আটক করার কিছুক্ষণ পরই এক্স হ্যান্ডেলে মাচাদো জানিয়েছিলেন তারা ক্ষমতা গ্রহণের জন্য প্রস্তুত। কিন্তু এক সংবাদ সম্মেলনে ট্রাম্প জানান, মাচাদোর সেই সক্ষমতা নেই এবং দেশটির সাধারণ মানুষ তাকে শ্রদ্ধাও করে না। গত বছর নোবেল কমিটি ট্রাম্পকে না দিয়ে মাচাদোকে পুরস্কার দেওয়ায় তিনি প্রকাশ্যে ক্ষোভ প্রকাশ করেছিলেন।

শেয়ার করুন
Generating Photo Card...
Please wait...