মাদুরোকে গ্রেপ্তারে যুক্তরাষ্ট্রের অভিযান, সমালোচনায় জাতিসংঘ

প্রাইম বার্তা অনলাইন
০৬ জানুয়ারি ২০২৬ ৭:৪৬ এএম
মাদুরোকে গ্রেপ্তারে যুক্তরাষ্ট্রের অভিযান, সমালোচনায় জাতিসংঘ

যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনী কর্তৃক ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোকে গ্রেপ্তারের ঘটনায় জরুরি বৈঠকে বসেছে জাতিসংঘ নিরাপত্তা পরিষদ। স্থানীয় সময় সোমবার সকালে নিউইয়র্কে জাতিসংঘ সদর দপ্তরে শুরু হওয়া এই বৈঠকে মার্কিন অভিযানের আন্তর্জাতিক বৈধতা নিয়ে প্রশ্ন তোলা হচ্ছে। কলম্বিয়ার আহ্বানে ডাকা এই বৈঠকে রাশিয়া ও চীন সমর্থন জানিয়েছে।

এর আগে মার্কিন এই অভিযানকে আন্তর্জাতিক আইনের জন্য বিপজ্জনক দৃষ্টান্ত হিসেবে আখ্যায়িত করেছেন জাতিসংঘ মহাসচিব অ্যান্তোনিও গুতেরেস। তিনি বলেন, কোনো স্বাধীন রাষ্ট্রের অভ্যন্তরে এধরণের হস্তক্ষেপ জাতিসংঘ সনদের পরিপন্থী এবং এটি বিশ্বশান্তির জন্য হুমকি। অন্যদিকে, শনিবার গভীর রাতে ডেল্টা ফোর্সের হাতে আটক হওয়ার পর মাদুরো ও তার স্ত্রী সিলিয়া ফ্লোরেসকে সোমবার সকালে ব্রুকলিন থেকে সশস্ত্র পাহারায় ম্যানহাটনের ফেডারেল আদালতে হাজির করা হয়েছে।

মাদুরোর বিরুদ্ধে কোকেন পাচারের একটি আন্তর্জাতিক সিন্ডিকেট পরিচালনার অভিযোগ আনা হয়েছে, যেখানে তার মেক্সিকো ও কলম্বিয়ার বিভিন্ন সন্ত্রাসী গোষ্ঠীর সঙ্গে যোসাজ থাকার কথা বলা হয়েছে। তবে ৬৩ বছর বয়সী এই প্রেসিডেন্ট শুরু থেকেই এসব অভিযোগ প্রত্যাখ্যান করে আসছেন। তার দাবি, ভেনেজুয়েলার তেল সম্পদ দখল করতেই মার্কিন যুক্তরাষ্ট্র তাকে ফাঁসানোর ষড়যন্ত্র করছে।

শেয়ার করুন
Generating Photo Card...
Please wait...