ভেনেজুয়েলায় মার্কিন অভিযান নিয়ে জাতিসংঘে জরুরি বৈঠক শুরু
ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোকে গ্রেফতারে যুক্তরাষ্ট্রের সামরিক অভিযানের বৈধতা পর্যালোচনায় জরুরি বৈঠকে বসেছে জাতিসংঘ নিরাপত্তা পরিষদ। নিউইয়র্কে জাতিসংঘ সদর দপ্তরে স্থানীয় সময় সোমবার (৫ জানুয়ারি) সকালে শুরু হওয়া এই বৈঠকে রাশিয়া ও চীন সমর্থন দিয়েছে। কলম্বিয়ার অনুরোধে ডাকা বৈঠকটিতে ১৫ সদস্যের পরিষদটি মার্কিন হস্তক্ষেপের আইনি দিক খতিয়ে দেখবে।
জাতিসংঘ মহাসচিব অ্যান্তোনিও গুতেরেস ইতিমধ্যে ওই অভিযানের তীব্র সমালোচনা করেছেন এবং একে আন্তর্জাতিক আইনের জন্য বিপজ্জনক উদাহরণ বলে অভিহিত করেছেন। অন্যদিকে, গত শনিবার মধ্যরাতে কারাকাসে ডেল্টা ফোর্সের অভিযানে মাদুরো ও তার স্ত্রী সিলিয়া ফ্লোরেসকে আটক করা হয়। পরে তাদের হেলিকপ্টারে করে ক্যারিবিয়ান সাগরে অবস্থিত মার্কিন যুদ্ধজাহাজ থেকে নিউইয়র্কে নিয়ে যাওয়া হয়।

মাদক ও অস্ত্র পাচারের অভিযোগে মাদুরোকে সোমবার সকালে ব্রুকলিন থেকে ম্যানহাটনের ফেডারেল আদালতে নেওয়া হয়েছে। মার্কিন কর্তৃপক্ষ দাবি করেছে, তিনি মেক্সিকো ও কলম্বিয়ার ড্রাগ কার্টেলের সাথে যুক্ত হয়ে কোকেন পাচার চক্র পরিচালনা করতেন। তবে মাদুরো এসব অভিযোগ প্রত্যাখ্যান করে বলেছেন, দেশের তেল সম্পদ লুটের জন্যই মার্কিন যুক্তরাষ্ট্র এই মিথ্যা মামলা দিয়েছে।
সম্পর্কিত খবর
ইউক্রেন যুদ্ধের ফাঁদে বাংলাদেশি তরুণরা, দেশে ফিরলেন মৃত্যুর স্বাদ নিয়ে
মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্র-ইসরাইলের রাডার ব্যবস্থা ধ্বংসের দাবি আইআরজিসির
সংঘাত সত্ত্বেও রাশিয়ার সামরিক সাহায্য চায়নি ইরান: ক্রেমলিন
ইরান নিয়ে সংঘাতে কানাডার ভূমিকা অসম্ভব নয়: মার্ক কার্নি
ইরানের ৩৩ বেসামরিক স্থাপনায় হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র-ইসরায়েল
ইরানের নতুন কৌশল: ভুয়া লক্ষ্যবস্তু দিয়ে বিভ্রান্ত করছে যুক্তরাষ্ট্র-ইসরায়েল

আরও পড়ুন
ভেনেজুয়েলায় মার্কিন অভিযান নিয়ে জাতিসংঘে জরুরি বৈঠক শুরু
ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোকে গ্রেফতারে যুক্তরাষ্ট্রের সামরিক অভিযানের বৈধতা পর্যালোচনায় জরুরি বৈঠকে বসেছে জাতিসংঘ নিরাপত্তা পরিষদ। নিউইয়র্কে জাতিসংঘ সদর দপ্তরে স্থানীয় সময় সোমবার (৫ জানুয়ারি) সকালে শুরু হওয়া এই বৈঠকে রাশিয়া ও চীন সমর্থন দিয়েছে। কলম্বিয়ার অনুরোধে ডাকা বৈঠকটিতে ১৫ সদস্যের পরিষদটি মার্কিন হস্তক্ষেপের আইনি দিক খতিয়ে দেখবে।
জাতিসংঘ মহাসচিব অ্যান্তোনিও গুতেরেস ইতিমধ্যে ওই অভিযানের তীব্র সমালোচনা করেছেন এবং একে আন্তর্জাতিক আইনের জন্য বিপজ্জনক উদাহরণ বলে অভিহিত করেছেন। অন্যদিকে, গত শনিবার মধ্যরাতে কারাকাসে ডেল্টা ফোর্সের অভিযানে মাদুরো ও তার স্ত্রী সিলিয়া ফ্লোরেসকে আটক করা হয়। পরে তাদের হেলিকপ্টারে করে ক্যারিবিয়ান সাগরে অবস্থিত মার্কিন যুদ্ধজাহাজ থেকে নিউইয়র্কে নিয়ে যাওয়া হয়।

মাদক ও অস্ত্র পাচারের অভিযোগে মাদুরোকে সোমবার সকালে ব্রুকলিন থেকে ম্যানহাটনের ফেডারেল আদালতে নেওয়া হয়েছে। মার্কিন কর্তৃপক্ষ দাবি করেছে, তিনি মেক্সিকো ও কলম্বিয়ার ড্রাগ কার্টেলের সাথে যুক্ত হয়ে কোকেন পাচার চক্র পরিচালনা করতেন। তবে মাদুরো এসব অভিযোগ প্রত্যাখ্যান করে বলেছেন, দেশের তেল সম্পদ লুটের জন্যই মার্কিন যুক্তরাষ্ট্র এই মিথ্যা মামলা দিয়েছে।
সম্পর্কিত খবর
ইউক্রেন যুদ্ধের ফাঁদে বাংলাদেশি তরুণরা, দেশে ফিরলেন মৃত্যুর…
মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্র-ইসরাইলের রাডার ব্যবস্থা ধ্বংসের দাবি আইআরজিসির
সংঘাত সত্ত্বেও রাশিয়ার সামরিক সাহায্য চায়নি ইরান: ক্রেমলিন
ইরান নিয়ে সংঘাতে কানাডার ভূমিকা অসম্ভব নয়: মার্ক…
ইরানের ৩৩ বেসামরিক স্থাপনায় হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র-ইসরায়েল
ইরানের নতুন কৌশল: ভুয়া লক্ষ্যবস্তু দিয়ে বিভ্রান্ত করছে…