ওবায়দুল কাদের ফিরলেন হাসপাতাল থেকে, ভারতকে হুঁশিয়ারি ট্রাম্পের

প্রাইম বার্তা অনলাইন
০৬ জানুয়ারি ২০২৬ ৪:২২ এএম
ওবায়দুল কাদের ফিরলেন হাসপাতাল থেকে, ভারতকে হুঁশিয়ারি ট্রাম্পের

শারীরিক অবস্থার অবনতির পর কলকাতার অ্যাপোলো হাসপাতাল থেকে চিকিৎসা নিয়ে ‘গোপন স্থানে’ ফিরে গেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। গত বৃহস্পতিবার রাতে অসুস্থ হয়ে পড়লে তাকে ওই হাসপাতালে ভর্তি করা হয়। চিকিৎসার এক পর্যায়ে তার শারীরিক অবস্থার আরও অবনতি হলে তাকে ভেন্টিলেশনেও রাখা হয়েছিল।

আন্তর্জাতিক খবরে জানা গেছে, রাশিয়া থেকে তেল আমদানি অব্যাহত রাখায় ভারতের ওপর অতিরিক্ত শুল্কারোপের ইঙ্গিত দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি ক্ষোভ প্রকাশ করে বলেছেন, প্রতিশ্রুতি থাকা সত্ত্বেও নয়াদিল্লি রাশিয়ার তেল কেনা বন্ধ করেনি। ট্রাম্প এও দাবি করেন, যুক্তরাষ্ট্রের সরকারি সহায়তা নেন বাংলাদেশিদের অর্ধেকেরও বেশি। এই বিষয়ে তার অসন্তোষের কথা ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আগে থেকেই জানতেন বলেও উল্লেখ করেছেন তিনি।

এদিকে, মার্কিন প্রেসিডেন্টের হুমকির মুখে নিজের অবস্থান বদলেছেন ডেলসি। তিনি এখন শ্রদ্ধা এবং সহযোগিতার আশ্বাস দিয়েছেন বলে জানা গেছে।

শেয়ার করুন
Generating Photo Card...
Please wait...