জয়শঙ্কর-সাদিকের করমর্দন: কি বদলাবে দুই প্রতিবেশীর সম্পর্ক?

প্রাইম বার্তা অনলাইন
০৬ জানুয়ারি ২০২৬ ৩:৫৩ এএম
জয়শঙ্কর-সাদিকের করমর্দন: কি বদলাবে দুই প্রতিবেশীর সম্পর্ক?

ঢাকায় সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার জানাজায় ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর ও পাকিস্তানের জাতীয় সংসদের স্পিকার সরদার আয়াজ সাদিকের মধ্যে একটি করমর্দন বৈরিতার মাঝে নতুন আলোচনার জন্ম দিয়েছে। গত ৩১ ডিসেম্বর এই ঘটনা ঘটে, যা গত মে মাসে চার দিনব্যাপী তীব্র সামরিক সংঘাতের পর দুই দেশের মধ্যে প্রথম উচ্চ পর্যায়ের যোগাযোগ হিসেবে বিবেচিত হচ্ছে।

উল্লেখ্য, ২০২৫ সালের মে মাসে পেহেলগাম হামলাকে কেন্দ্র করে দুই প্রতিবেশীর মধ্যে ৮৭ ঘণ্টাব্যাপী যুদ্ধ হয়, যা যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় ১০ মে যুদ্ধবিরতির মাধ্যমে শেষ হয়। ভারত ওই হামলার জন্য ইসলামাবাদকে দায়ী করলেও পাকিস্তান তা অস্বীকার করে। সংঘাতের সময় পাকিস্তান দাবি করেছিল, তারা ফরাসি নির্মিত রাফালসহ সাতটি ভারতীয় যুদ্ধবিমান ধ্বংস করেছে। এরপর থেকে দ্বিপক্ষীয় সম্পর্ক তলানিতে ঠেকে, যা ১৯৬০ সালের সিন্ধু পানি চুক্তিও স্থগিত করেছে নয়াদিল্লি।

তবে এই করমর্দনকে অনেকেই কূটনৈতিক সৌজন্য হিসেবেই দেখছেন। পাকিস্তানের সাবেক রাষ্ট্রদূত মালিহা লোধি জানিয়েছেন, এটি কোনো পরিকল্পিত ঘটনা নয় বা সম্পর্কের উন্নতির ইঙ্গিতও নয়। পাকিস্তান পিপলস পার্টির সিনেটর শেরি রহমানও একই মত পোষণ করে বলেন, এটি অতিরিক্ত গুরুত্ব পাওয়ার মতো বিষয় নয়। তিনি বলেন, ভারত সিন্ধু চুক্তিসহ স্থগিত কূটনৈতিক প্রোটোকল পুনরায় চালু করতে আগ্রহী কিনা তাই আসল পরীক্ষা হবে। আটলান্টিক কাউন্সিলের মাইকেল কুগেলম্যানও মনে করেন, রাষ্ট্রীয় অনুষ্ঠানে এটি মূলত প্রোটোকল মেনে চলারই অংশ।

শেয়ার করুন
Generating Photo Card...
Please wait...