দেশি কুকুর প্রতি অবহেলা: ঔপনিবেশিক চেতনার বলি ভারতীয়রা

প্রাইম বার্তা অনলাইন
০৬ জানুয়ারি ২০২৬ ৩:৪৪ এএম
দেশি কুকুর প্রতি অবহেলা: ঔপনিবেশিক চেতনার বলি ভারতীয়রা

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি দেশবাসীর মধ্যে এখনও কায়ের থাকা ঔপনিবেশিক মানসিকতার কঠোর সমালোচনা করেছেন। গত নভেম্বরে রামনাথ গোয়েঙ্কা বক্তৃতামালায় তিনি বলেন, ১৮৩৫ সালে টমাস ম্যাকাউলের শিক্ষানীতি ভারতীয়দের আত্মবিশ্বাস ধ্বংস করেছিল, যার প্রভাব এখনও দেশি কুকুরদের প্রতি আমাদের অবহেলার মাধ্যমে ফুটে ওঠে।

প্রধানমন্ত্রীর মতে, ব্রিটিশ শাসনামলে ল্যাব্রাডর বা জার্মান শেফার্ডের মতো বিদেশি কুকুরকে সমাজে গ্রহণযোগ্যতা দেওয়া হলেও দেশি জাতের কুকুররা হয়ে পড়েছে উপেক্ষিত। সমাজে বিদেশি কুকুরকে আভিজাত্যের প্রতীক মনে করা হয়, যা বলিউডের বিভিন্ন সিনেমায়ও প্রতিফলিত হয়েছে। শিক্ষিত মহলে দেশি কুকুরের নাম না জানা নিয়ে যে দ্বিধা, তা ঔপনিবেশিক চিন্তাধারারই একটি বহিঃপ্রকাশ।

এই মানসিকতা থেকে বেরিয়ে আসতে মোদি দেশি জাতের কুকুর দত্তক নেওয়ার ওপর গুরুত্ব আরোপ করেছেন। ২০২০ সালে ‘মন কি বাত’ অনুষ্ঠানে তিনি ‘আত্মনির্ভর ভারত’ গড়ার অংশ হিসেবে দেশি প্রজাতির কুকুর পালনের আহ্বান জানিয়েছিলেন। তিনি মনে করেন, নিজের দেশের ঐতিহ্যকে সম্মান জানাতে না পারলে জাতি হিসেবে নিজেদের সম্ভাবনাকেও প্রত্যাখ্যান করা হয়।

শেয়ার করুন
Generating Photo Card...
Please wait...