বিজ্ঞাপন

ঢাকায় জয়শঙ্কর-সাদিকের করমর্দন, শুধুই কূটনীতি?

প্রাইম বার্তা অনলাইন
০৬ জানুয়ারি ২০২৬ ২:৪৮ এএম
ঢাকায় জয়শঙ্কর-সাদিকের করমর্দন, শুধুই কূটনীতি?

সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার জানাজায় অংশ নিতে এসে ঢাকায় ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর এবং পাকিস্তানের জাতীয় সংসদের স্পিকার সরদার আয়াজ সাদিকের মধ্যে একটি করমর্দন দুই প্রতিবেশীর সম্পর্কে নতুন করে আলোচনা তৈরি করেছে। গত ৩১ ডিসেম্বর এই ঘটনা ঘটে, যখন গত মে মাসের চার দিনের সামরিক সংঘাতের পর দুই দেশের সম্পর্ক সর্বনিম্ন পর্যায়ে ছিল। অনেকে এটিকে বরফ গলার আভাস বললেও বিশ্লেষকরা মনে করেন এটি কেবল কূটনৈতিক শিষ্টাচার।

চলতি বছরের মে মাসে পেহেলগাম হামলার জের ধরে দুই দেশের মধ্যে ৮৭ ঘণ্টার সংঘাত হয়, যা যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় ১০ মে যুদ্ধবিরতির মাধ্যমে শেষ হয়। এই সংঘাতের পর থেকে ভারত নিরপেক্ষ তদন্তের দাবি উপেক্ষা করে পাকিস্তানের বিরুদ্ধে অভিযোগ তুলে আসে এবং ৬৫ বছরের পুরনো সিন্ধু পানি চুক্তিসহ বিভিন্ন কূটনৈতিক প্রোটোকল স্থগিত করে রেখেছে, যাকে ইসলামাবাদ ‘পানি সন্ত্রাস’ বলে অভিহিত করেছে।

বিজ্ঞাপন

পাকিস্তানের সাবেক রাষ্ট্রদূত মালিহা লোধি ও সিনেটর শেরি রহমান জানিয়েছেন, এই করমর্দন কোনো পরিকল্পিত কূটনৈতিক ইঙ্গিত নয়। তারা বলেন, শোকানুষ্ঠানে এটি স্বাভাবিক সৌজন্যমূলক আচরণ এবং সম্পর্কের উন্নতির জন্য ভারতকে স্থগিত চুক্তিগুলো পুনরায় চালু করতে হবে। আটলান্টিক কাউন্সিলের দক্ষিণ এশিয়া বিশেষজ্ঞ মাইকেল কুগেলম্যানও এই ঘটনাকে কেবল প্রোটোকল মেনে চলার অংশ বলে মন্তব্য করেছেন।

বিজ্ঞাপন
শেয়ার করুন
Generating Photo Card...
Please wait...