বিজ্ঞাপন

রাশিয়ার তেলে ক্ষুব্ধ ট্রাম্প, ভারতের ওপর নতুন শুল্কের ইঙ্গিত

প্রাইম বার্তা অনলাইন
০৬ জানুয়ারি ২০২৬ ২:১৭ এএম
রাশিয়ার তেলে ক্ষুব্ধ ট্রাম্প, ভারতের ওপর নতুন শুল্কের ইঙ্গিত

রাশিয়া থেকে তেল আমদানি অব্যাহত রাখায় ভারতের প্রতি তীব্র অসন্তোষ প্রকাশ করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। প্রতিশ্রুতি থাকা সত্ত্বেও মস্কোর সঙ্গে এই বাণিজ্য চালিয়ে যাওয়ায় তিনি নয়াদিল্লির ওপর অতিরিক্ত শুল্কারোপের হুঁশিয়ারি দিয়েছেন। ট্রাম্প জানিয়েছেন, ভারতীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তার এই ক্ষোভের কথা আগেই জানতেন। এদিকে, যুক্তরাষ্ট্রে বসবাসরত বাংলাদেশিদের অর্ধেকের বেশি সরকারি সহায়তা গ্রহণ করছেন বলেও অভিযোগ করেছেন মার্কিন প্রেসিডেন্ট।

ট্রাম্পের এই হুঁশিয়ারির পর ভারত নমনীয় হওয়ার ইঙ্গিত দিয়েছে। দেশটি যুক্তরাষ্ট্রের সঙ্গে সহযোগিতা ও শ্রদ্ধার সম্পর্ক বজায় রাখার আশ্বাস দিয়েছে।

বিজ্ঞাপন

অন্যদিকে, গুরুতর অসুস্থ হয়ে পড়া আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরকে কলকাতার অ্যাপোলো হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়েছে। গত বৃহস্পতিবার রাতে অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তির পর তার অবস্থার অবনতি ঘটলে ভেন্টিলেশনে রাখা হয়। বর্তমানে চিকিৎসা শেষে তিনি কলকাতার একটি গোপন স্থানে ফিরে গেছেন।

বিজ্ঞাপন
শেয়ার করুন
Generating Photo Card...
Please wait...