বিজ্ঞাপন

ট্রাম্পের রোষে ভারত, কলকাতায় চিকিৎসা শেষে কাদেরের গোপন ঠিকানা

প্রাইম বার্তা অনলাইন
০৬ জানুয়ারি ২০২৬ ২:১২ এএম
ট্রাম্পের রোষে ভারত, কলকাতায় চিকিৎসা শেষে কাদেরের গোপন ঠিকানা

রাশিয়া থেকে তেল কেনা অব্যাহত রাখায় ভারতের ওপর ক্ষুব্ধ হয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি নয়াদিল্লির ওপর অতিরিক্ত শুল্ক আরোপের ইঙ্গিত দিয়েছেন এবং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি তার এই অসন্তোষের বিষয়টি আগে থেকেই অবগত ছিলেন বলে জানিয়েছেন।

ট্রাম্পের এই হুমকির মুখে দিল্লি নীতি পরিবর্তন করেছে এবং শ্রদ্ধা ও সহযোগিতার আশ্বাস দিয়েছে। এদিকে, যুক্তরাষ্ট্রে অবস্থানরত বাংলাদেশিদের অর্ধেকের বেশি সরকারি সহায়তা গ্রহণ করছেন বলেও দাবি করেছেন মার্কিন প্রেসিডেন্ট।

বিজ্ঞাপন

খবর পাওয়া গেছে, কলকাতার একটি গোপন স্থানে ফিরে গেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। শারীরিক অবস্থার অবনতি হওয়ায় গত বৃহস্পতিবার রাতে তাকে স্থানীয় অ্যাপোলো হাসপাতালে ভর্তি করা হয়েছিল, এক পর্যায়ে তাকে ভেন্টিলেশনেও রাখা হয়।

বিজ্ঞাপন
শেয়ার করুন
Generating Photo Card...
Please wait...